শিরোনাম
◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা

প্রকাশিত : ১৪ জুন, ২০২৬, ০১:০৯ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের ১১ জনের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) থেকে ১১ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার ভোরে সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি-৬ সূত্রে জানা গেছে, ভোরের দিকে দর্শনা জয়নগর সীমান্ত দিয়ে ১১ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির কড়া অবস্থান ও বাধার মুখে পুশইন কার্যক্রম সফল করতে পারেনি বিএসএফ। পরে ওই ১১ জনকে সীমান্তের ভারতীয় অংশেই ফিরিয়ে নেওয়া হয়।

বিজিবি জানিয়েছে, বর্তমানে ওই ১১ জন ভারতীয় ভূখণ্ডে অবস্থান করছে। সীমান্ত এলাকায় অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে এবং বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সীমান্তে অনুপ্রবেশ বা পুশইনের যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হচ্ছে। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

ঘটনাটি ঘিরে সীমান্ত এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে উভয় পক্ষের নজরদারি বাড়ানো হয়েছে।

  • সর্বশেষ