শিরোনাম
◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী ◈ কলকাতার ৭ বাংলাদেশি নিহত: সেই হোটেল মালিক গ্রেপ্তার ◈ পর্তুগালে একের পর এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, ১৫ দিনে প্রাণ গেল ৪ জনের ◈ ধানের তুষ পুড়িয়ে গ্যাস উৎপাদন, বিকল্প জ্বালানিতে চলছে বস্ত্রকল! ◈ রশি ছিঁড়ে সাগরে পড়ে আহত চট্টগ্রাম বন্দরের পাইলট, তদন্তে জাহাজের গাফিলতির অভিযোগ; বিদেশি জাহাজ আটক ◈ বাংলাদেশি হিন্দু-শিখ-জৈন শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাস অমিত শাহের ◈ ফিফার শা‌স্তির পর আর্জেন্টিনাকে নি‌য়ে স্পেনের গণমাধ্যমে উসকানিমূলক সংবাদ প্রচার ◈ জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় না আনলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ পেট্রাপোলে

প্রকাশিত : ১৪ জুন, ২০২৬, ০১:৪০ রাত
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া 

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

শনিবার আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল আলম চৌধুরী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই কিশোরীর পরিবার জানায়, গত ১০ জুন রাত ৮টার দিকে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করে স্থানীয় কয়েকজন যুবক। বিষয়টি কাউকে জানালে তার বাবা ও পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেন তারা। পরে কিশোরী অসুস্থ হয়ে পড়লে মাকে ঘটনাটি জানায়। আজ তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি শফিকুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও কিশোরীর পরিবারের সঙ্গে কথা বলেছে। তবে আমরা এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়