শিরোনাম
◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা

প্রকাশিত : ১৩ জুন, ২০২৬, ০৮:২৮ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরলে স্বাস্থ্য কমপ্লেক্সে যুক্ত হলো আধুনিক ‘ফিডব্যাক মেশিন

এম এ কুদ্দুস (বিরল) দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মান বাড়াতে যুক্ত হলো আধুনিক ‘ফিডব্যাক মেশিন’।

শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই মেশিনের আনুষ্ঠানিক হস্তান্তর ও শুভ উদ্বোধন করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিডব্যাক মেশিনটি হস্তান্তর করেন, দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পার্থ জীময় সরকারের সভাপতিত্বে, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলার সিভিল সার্জন ডা. আসিফ ফেরদৌস, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজাউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন ও উপজেলা বিএনপি’র সভাপতি বাবুল হোসেন।

Advertisement

এছাড়াও অনুষ্ঠানে হাসপাতালের অন্যান্য চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এই আধুনিক মেশিনটি চালুর ফফে হাসপাতালের চিকিৎসাসেবার মান আরও বৃদ্ধি পাবে এবং রোগীরা উন্নত সেবা পাবেন। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে প্রধান অতিথি হাসপাতালের বিভিন্ন বিভাগ ও চলমান চিকিৎসাকার্যক্রম সরজমিনে ঘুরে দেখেন এবং রোগীদের খোঁজখবর নেন।

এর আগে তিনি দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিরলের ২ নং ফরাক্কাবাদ ইউনিয়নের ছেতরা ব্রিজ সংলগ্ন পুনর্ভবা নদীর দুই ধারে একযোগে উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় প্রায় ৫ হাজার ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করে এই কার্যক্রমের সূচনা করেন।

  • সর্বশেষ