শিরোনাম
◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী ◈ কলকাতার ৭ বাংলাদেশি নিহত: সেই হোটেল মালিক গ্রেপ্তার ◈ পর্তুগালে একের পর এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, ১৫ দিনে প্রাণ গেল ৪ জনের ◈ ধানের তুষ পুড়িয়ে গ্যাস উৎপাদন, বিকল্প জ্বালানিতে চলছে বস্ত্রকল! ◈ রশি ছিঁড়ে সাগরে পড়ে আহত চট্টগ্রাম বন্দরের পাইলট, তদন্তে জাহাজের গাফিলতির অভিযোগ; বিদেশি জাহাজ আটক ◈ বাংলাদেশি হিন্দু-শিখ-জৈন শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাস অমিত শাহের ◈ ফিফার শা‌স্তির পর আর্জেন্টিনাকে নি‌য়ে স্পেনের গণমাধ্যমে উসকানিমূলক সংবাদ প্রচার ◈ জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৩ জুন, ২০২৬, ০৬:৪৮ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বাস্থ্য কর্মকর্তা নেই, মে মাসের বেতন পাননি ঈশ্বরদী হাসপাতালের ১১৫ কর্মী

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা ও
কর্মচারীরা ১২ তারিখ পেরিয়ে গেলেও গত মে মাসের বেতন পাননি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার
পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) না থাকায় এই জটিলতা তৈরি হয়েছে বলে জানা গেছে।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ৫০ শয্যার এই প্রতিষ্ঠানে ১৩৫ জন জনবলের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন ১১৫ জন। তাঁদের মধ্যে ২৪ জন চিকিৎসক, ২৯ জন নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী রয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি অর্থ উত্তোলন ও বিতরণের দায়িত্বে থাকেন ‘ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার’ (ডিডিও)।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা একই সঙ্গে ডিডিওর দায়িত্ব পালন করেন। কিন্তু গত ৭ মে বিদায়ী ইউএইচএফপিও ডা. আলী এহসান বদলি হয়ে অন্যত্র যোগ দেওয়ার পর এই পদটি শূন্য হয়। বর্তমানে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. কাবেরি শাহ ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করলেও তাঁর আর্থিক লেনদেনের প্রশাসনিক ক্ষমতা নেই। ফলে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাসহ হাসপাতালের বিভিন্ন ব্যয়ের বিল প্রস্তুত ও স্বাক্ষর আটকে আছে। স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন নার্স বলেন, আগে কখনো এমন পরিস্থিতি হয়নি। সাধারণত মাসের ১ থেকে ৩ তারিখের মধ্যেই তাঁরা বেতন পেয়ে যেতেন। সময়মতো বেতন না পাওয়ায় এখন তাঁদের নানা সংকটে পড়তে হচ্ছে।

ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কাবেরি শাহ বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত সমাধানের আশা করা হচ্ছে। ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব বলেন, নতুন কর্মকর্তা পদায়নের জন্য পাবনার জেলা প্রশাসককে ইতিমধ্যে অবহিত করা হয়েছে। পাবনার সিভিল সার্জন আবুল কালাম আজাদ বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা পদায়ন এবং বেতন সমস্যার সমাধানে চেষ্টা চলছে।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) লিখিতভাবে জানানো হয়েছে। আশা করছি, দুই-তিন দিনের মধ্যেই সমস্যার সমাধান হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়