শিরোনাম
◈ নিখোঁজের ২ দিন পর চট্টগ্রামে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন উদ্ধার ◈ প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান ◈ আকস্মিক বন্যায় ভেসে আসা মৃতদেহ থেকে কানের দুল চুরি, ভিডিও ভাইরাল! ◈ নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৪৭৫, নিখোঁজ ৯০০; নতুন বিপর্যয়ের শঙ্কা ◈ অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে নবম পে স্কেলের প্রজ্ঞাপন: মন্ত্রিসভা বৈঠক সোমবার ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিতে নিতে কেন এত মরিয়া ভারত? ◈ রংপুরের চাঞ্চল্যকর চার খুন নিয়ে এত সন্দেহ ও অবিশ্বাস কেন? ◈ সংকটের প্রকৃত কারণ জনগণকে জানাতে এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বারবার প্রতিশ্রুতি, তবু থামছে না সীমান্ত হত্যা : প্রতিমাসে একজন করে মারা যায় গুলিতে ◈ লা লিগায় টানা দ্বিতীয় জয় পে‌লো বার্সেলোনা

প্রকাশিত : ১২ জুন, ২০২৬, ০৬:৪৪ বিকাল
আপডেট : ১২ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামাইয়ের অর্থ আত্মসাৎ মামলায় শ্বশুরের দুই বছরের কারাদণ্ড

তপু সরকার হারুন, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় জামাইয়ের দায়ের করা অর্থ আত্মসাৎ ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় শ্বশুর দুলাল হোসেনকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১০ জুন) শেরপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শুভপর্ণা উভয় পক্ষের শুনানি ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণ অনুযায়ী, নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়নের বড়ডুবি গ্রামের বাসিন্দা দুলাল হোসেন প্রায় দুই বছর আগে তার ছেলেকে বিদেশ পাঠানোর কথা বলে জামাই মো. আসাদুজ্জামানের কাছ থেকে ৪ লাখ ৮০ হাজার টাকা নেন। অভিযোগ রয়েছে, পরবর্তীতে তিনি ওই টাকা ফেরত না দিয়ে আত্মসাৎ করেন।

মামলায় আরও বলা হয়, টাকা ফেরত চাইলে গত বছরের মাঝামাঝি সময়ে দুলাল হোসেন তার জামাইকে মিথ্যা মামলায় জড়ানো এবং প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় ভুক্তভোগী জামাই দণ্ডবিধির ৪০৬, ৪২০ ও ৫০৬ ধারায় আদালতে মামলা দায়ের করেন।

মামলাটির দীর্ঘ শুনানি, বাদীপক্ষের পাঁচজন সাক্ষীর সাক্ষ্য এবং উভয় পক্ষের যুক্তিতর্ক পর্যালোচনা শেষে আদালত অভিযোগ প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করেন। এর পরিপ্রেক্ষিতে আসামিকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানার ভিত্তিতে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, “আমরা এ রায়ে সন্তুষ্ট নই। ন্যায়বিচারের স্বার্থে উচ্চ আদালতে আপিল করা হবে।”

অন্যদিকে, বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আশরাফুল আলম রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে আইন সবার জন্য সমান। পারিবারিক সম্পর্কের আড়ালে কেউ অর্থ আত্মসাৎ বা ভয়ভীতি প্রদর্শন করলে তারও আইনি জবাবদিহির মুখোমুখি হতে হবে।”

  • সর্বশেষ