শিরোনাম
◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা

প্রকাশিত : ১১ জুন, ২০২৬, ০৬:৩৯ বিকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে ট্রেন দুর্ঘটনায় বড় ভাইয়ের মৃত্যু,মৃত্যুর খবরে অসুস্থ ছোট ভাইয়েরও মৃত্যু

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের ২ নম্বর গেট এলাকায় একটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যুবরণ করে ন্যাশনাল ব্যাংকের সাবেক ম্যানেজার মোঃ শাহাবুদ্দিন খোকন (৭৮)। অপরদিকে বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে অসুুস্থ হয়ে মারা যায় ছোট ভাই পেয়ার মোহাম্মদ পেয়ারু (৬৮)। ঘটনাটি সংঘটিত হয় বুধবার সন্ধ্যায় পৃথক সময়ে। নিহতেরা হলেন বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ছাপাছড়ি এলাকার বাসিন্দা মৃত ছাবের আহমদের পুত্র এবং বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মোঃ রবির ভাই।

স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় ন্যাশনাল ব্যাংকের সাবেক ম্যানেজার মোঃ শাহাবুদ্দিন খোকন (৭৮) চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেইট এলাকায় পরিবারের জন্য প্রয়োজনীয় কেনাকাটা শেষে বাসায় ফেরার পথে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বড় ভাই শাহাবুদ্দিনের মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছানোর পর অসুস্থ মোহাম্মদ পেয়ারু গভীরভাবে মর্মাহত হন। একপর্যায়ে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রামের রহমান নগরের নিজ বাসভবনে মৃত্যুবরণ করে বলে পারিবারিক সুত্রে জানা যায়।

এদিকে কয়েক ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুই সহোদর ভাইয়ের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের চাঁপাছড়ি এলাকায় এক শোকার্ত ও স্তব্ধ পরিবেশের সৃষ্টি হয়েছে। স্বজন এবং স্থানীয় এলাকাবাসীর মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া নেমে এসেছে । এদিকে বুধবার রাতে চট্টগ্রামের রহমান নগরে নামাজে জানাযা শেষে দাফন করা হবে পারিবারিক সুত্রে জানা যায়।

  • সর্বশেষ