শিরোনাম
◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস

প্রকাশিত : ১৬ মে, ২০২৬, ০৬:৪৮ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‎তিস্তায় গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

‎জিন্নাতুল ইসলাম জিন্না, ‎​লালমনিরহাট প্রতিনিধি : ‎লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নে তিস্তা নদীতে গোসল করতে নেমে স্রোতের টানে নিখোঁজ হওয়া সিফাত আহমেদ (১৮) ও স্বচ্ছ আহমেদ (১৪) নামে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

‎শনিবার (১৬ মে) দুপুরে বৃষ্টির আনন্দে খেলাধুলা শেষে রাজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তিস্তা নদীর ৪নং স্পার বাঁধে গোসল করতে গিয়ে তারা এই দুর্ঘটনার শিকার হয়।

‎মৃত দুই ভাই হলেন, সিফাত আহমেদ ও স্বচ্ছ আহমেদ। তারা দুজনেই লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এবং রাজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা রেজাউল হক মাস্টারের সন্তান।

‎​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন বৃষ্টির মধ্যে খেলাধুলা শেষ করে প্রথমে ছোট ভাই স্বচ্ছ আহমেদ তিস্তা নদীতে গোসল করতে নামে। এ সময় নদীর প্রবল স্রোতের তোড়ে ছোট ভই স্বচ্ছ আহমেদ তলিয়ে যেতে থাকলে, পাড়ে থাকা বড় ভাই সিফাত আহমেদ তাকে বাঁচাতে তাৎক্ষণিকভাবে নদীতে ঝাঁপ দেয়। কিন্তু স্রোতের তীব্রতা বেশি থাকায় দুই ভাইয়ের কেউই আর তীরে ফিরতে পারেনি এবং চোখের পলকে তারা নদীর পানিতে তলিয়ে যায়।

‎​ঘটনার পর পরই স্থানীয় লোকজন ও জেলেরা নদীতে উদ্ধার অভিযান শুরু করেন। নিখোঁজের প্রায় এক ঘণ্টা পর নদী থেকে দুই ভাইকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে দ্রুত তাদের লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকে মৃত ঘোষণা করেন।

‎প্রত্যক্ষদর্শী স্থানীয় এক লোক জানান, ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাইও স্রোতের টানে তলিয়ে যায়। তিস্তার প্রবল স্রোত আজ দুটি তাজা প্রাণ কেড়ে নিল।

‎​রাজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ডাবলু অধিকারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই ভাইয়ের এমন অকাল ও আকস্মিক মৃত্যুতে গোটা রাজপুর এলাকা জুড়ে বর্তমানে স্তব্ধতা ও গভীর শোকের ছায়া নেমে এসেছে। সন্তান হারিয়ে বাবা-মায়ের আহাজারিতে ভারী হয়ে উঠেছে তিস্তাপাড়ের আকাশ-বাতাস।

‎​লালমনিরহাট সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে আনার আগেই ওই দুই কিশোরের মৃত্যু হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়