শিরোনাম
◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৬, ০৭:৩৯ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে হামের টিকা পাবে ২ লাখ ৭১ হাজার শিশু

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলায় ২ লাখ ৭০ হাজার ৮৩০ জন শিশুকে হামের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত ১১ কার্যদিবসের মধ্যে এ টিকা প্রদান করা হবে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ে জরুরি এমআর ভ্যাকসিনেশন ক্যাম্পেইন নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. আবু হাসান শাহীন। ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের এই টিকা দেওয়া হবে বলে জানা গেছে।

এর মধ্যে সদর উপজেলায় ৯৭ হাজার ৪০৪, রায়পুরে ৩৮ হাজার ৬৫২, রামগঞ্জে ৪৪ হাজার ৯৯৭, কমলনগরে ৩৫ হাজার ৫০০, রামগতিতে ৩৬ হাজার ৯৭৪ এবং লক্ষ্মীপুর পৌরসভায় ১৭ হাজার ৩২৩ জন শিশু রয়েছে। ১ হাজার ৫৮৪টি কেন্দ্রে ১৮৩ জন সুপারভাইজার, ২০০ জন টিকাকর্মী ও ৪০০ জন স্বেচ্ছাসেবীর সমন্বয়ে এই কার্যক্রম পরিচালিত হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি আ.হ.ম মোশতাকুর রহমান, তথ্য কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার, মেডিকেল অফিসার ডা. আমেনা বেগমসহ জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়