শিরোনাম
◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৬, ০৬:২৫ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরএমপিতে বড় রদবদল: ১১ কর্মকর্তা বদলি, ৫ থানায় নতুন ওসি

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ১১ জন কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। এর মধ্যে পাঁচটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রয়েছেন।

বুধবার বিকেলে আরএমপি কমিশনার ড. মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ রদবদল কার্যকর করা হয়।

আদেশ অনুযায়ী, বেলপুকুর থানার ওসি মো. আরজুনকে আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের পরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে। শাহমখদুম থানার ওসি ফারুক হোসেনকে বেলপুকুর থানার ওসি, দামকুড়া থানার ওসি আজিজুল বারী ইবনে জলিলকে পুলিশ ট্রেনিং স্কুলের পরিদর্শক করা হয়েছে। মতিহার থানার ওসি আবুল কালাম আজাদকে রাজপাড়া থানার ওসি এবং রাজপাড়া থানার ওসি মোহাম্মদ গোলাম কবিরকে মতিহার থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক কবির হোসেনকে শাহমখদুম থানার ওসি এবং দামকুড়া থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল আলমকে একই থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, বেলপুকুর থানার পরিদর্শক (তদন্ত) শামছুল আলমকে কর্ণহার থানায় একই পদে, রাজপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলীমকে শাহমখদুম থানায়, শাহমখদুম থানার পরিদর্শক (তদন্ত) এম এম আবু জাফরকে রাজপাড়া থানায় এবং কর্ণহার থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ মন্ডলকে বেলপুকুর থানায় বদলি করা হয়েছে।

আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, এটি নিয়মিত প্রশাসনিক রদবদল। সংস্থার কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে প্রয়োজন অনুযায়ী এই পদায়ন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়