মাহবুব সৈয়দ, পলাশ (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০টি বাসা-বাড়ি ও দোকানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে ২ লাখ ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
আজ বুধবার (১৫এপ্রিল) সকাল ১১ টা থেকে ৩ টা পর্যন্ত পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার দক্ষিন চরপাড়া, দক্ষিণ মিয়াপাড়া,টেকপাড়া ও ঘোড়াশাল বাজার এলাকায় নরসিংদী জেলা প্রশাসক এর কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এফ এম নাঈম হাসান শুভ এর নেতৃত্বে তিতাস গ্যাস কর্তৃপক্ষের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
তিতাস গ্যাস নরসিংদীর ঘোড়াশাল জোনাল বিক্রয় অফিসের আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযানে ১০ টি বাসা-বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে জরিমানা আদায় করা হয়।এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জরুরী গ্যাস নরসিংদী(ব্যবস্থাপক)প্রকৌশলী মোহাম্মদ আহমদ উল্লাহ।জররী গ্যাস ঘোড়াশাল(ব্যবস্থাপক)প্রকৌশলী এস এম ফজলুল হক।