শিরোনাম
◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৬, ০৬:৩৪ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে বৈশাখী শোভাযাত্রা ও লোকজ শিল্পমেলার উদ্বোধন

নোয়াখালী প্রতিনিধি : পুরনো বছরের জীর্ণতা, গ্লানি ও শোককে বিদায় জানিয়ে শুরু হয়েছে নতুন প্রাণের উৎসব- ‘পহেলা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ’। হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যের মেলবন্ধনে গড়ে ওঠা এই দিনটি উদযাপনে নোয়াখালীতে বৈশাখী শোভাযাত্রা ও লোকজ শিল্পমেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে লোকজ শিল্পমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।

শোভাযাত্রায় পুলিশ সুপার টি.এম মোশারফ হোসেন, জেলা পরিষদ েপ্রশাসক হারুনুর রশিদ আজাদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ফেরদৌসী বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শান্তনু কুমার দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইয়াছিন, জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো’সহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।

পরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে লোকজ শিল্পমেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়