শিরোনাম
◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৬, ০৬:২৪ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে সরকারি মূল্য উপেক্ষা, অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করায় জরিমানা

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুণাগরী এলাকায় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির দায়ে এক ডিলার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার বিকা‌লে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে গুণাগরী ডিপোর মেসার্স আল্লাহ মালিক ট্রেডিং নামক প্রতিষ্ঠানে অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রির সত্যতা পাওয়া যায়।

উল্লেখ্য, গত ২ এপ্রিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ভোক্তা পর্যায়ে এলপিজির মূল্য পুনঃনির্ধারণ করে। সে অনুযায়ী ১২ কেজি বোতলজাত এলপিজির মূল্য মূসকসহ ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়।

কিন্তু নির্ধারিত এই মূল্য উপেক্ষা করে বেশি দামে বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. আরিফুল ইসলামকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, 'সরকার নির্ধারিত মূল্যের বাইরে কোনো পণ্য বিক্রি করা হলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। 

  • সর্বশেষ