শিরোনাম
◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৬, ০৬:৪৪ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে কুকুরের কামড়ে শিশুসহ ২৩ জন আহত, স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন নেই বিপাকে ভুক্তভোগীরা

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে ২৪ ঘন্টার ব্যবধানে পাগলা কুকুরের কামড়ে বৃদ্ধ, যুবক, মহিলা ও শিশু সহ ২৩ জন আহত হয়েছেন।

শনিবার সকাল পর্যন্ত দুইদিনে শহরের পৌর এলাকার নিশ্চিন্তপুর ও মধুগঞ্জ বাজারের ঢাকালে পাড়াসহ  বিভিন্ন এলাকায় ওই কুকুরের কামড়ের শিকার হন। আহতরা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রসহ স্থানীয় বিভিন্ন  ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। এদিকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রতিষেধক রাবিশ ভ্যাকসিন না থাকায দিশাহারা হয়ে পড়েছেন ভুক্তভোগীরা।

জানাগেছে, শুক্রবার সকাল থেকেই শহরের মধুগঞ্জ বাজারের ঢাকালে পাড়া ও নিশ্চিন্দপুর হাইস্কুল পাড়া এলাকায় দুইটি ক্ষ্যাপা কুকুর বেপরোয়া হয়ে ওঠে। কুকুর দুটি সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত একের পর এলাকাবাসী ও পথচারীদের কামড়াতে থাকে। 

পাগলা কুকুরের কামড়ে নিশ্চিনন্তপুর হাই স্কুল পাড়ার চা বিক্রেতা পলাশ, পথচারী গোবিন্দ, অসিতের স্ত্রী, শিশু অর্ক ও মধুগঞ্জ বাজারের হাসানুজ্জামানের  শিশু কন্যা  সিনথিসহ ২৪ জন আহত হয়েছেন। আহতরা চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হলেও প্রতিষেধক ভ্যাকসিন না পেয়ে ফিরে আসেন। এদিকে কুকুরের কামড়ের উপদ্রব ঠেকাতে স্থানীয়রা সঙ্গবদ্ধ হয়ে শুক্রবার রাতে একটি কুকুরকে নিধন করলেও অন্যটিকে ধরতে পারেনি।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাক্তার অরুণ কুমার জানান, গতকাল কুকুরের কামড়ে আহত হয়ে শহরের ঢাকালে পাড়া থেকে ১১ জন ও  নিশ্চিন্তপুর হাই স্কুল পাড়ার এলাকার আরো ১১ জন হাসপাতালে এসেছিল। আহতদের মধ্যে ক্যাট এর কামড়ের রোগীও ছিল। তিনি বলেন, বর্তমানে স্বাস্থ্য কেন্দ্রে কোন  প্রতিষেধক রাবিস ভ্যাকসিন নেই। তাই, আহতদেরকে অন্যস্থান বা বাজার থেকে ভ্যাকসিন গ্রহণের পরামর্শ দিয়েছেন তিনি।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন সংকট থাকলেও ভুক্তভোগীরা আমার কাছে আসলে বাজার থেকে তাদেরকে ভ্যাকসিন কিনে দিয়েছি। তবে, হাসপাতালের ভ্যাকসিন সংকট খুব দ্রুতই নিরসন করা হবে বলে জানান তিনি। 

  • সর্বশেষ