শিরোনাম
◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৬, ০৮:০১ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মায়ের পরকিয়া প্রেমিককে হত্যার ব্যবহৃত আলামত সহ ছেলে গ্রেপ্তার 

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজার সদরে মায়ের পরকিয়া প্রেমিককে হত্যার অভিযোগে খুনে ব্যবহৃত আলামত সহ ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মুহুরী পাড়া পাতাবুনিয়া এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান, কক্সবাজার সদর থানার উপ-পরিদর্শক ( এসআই ) নুর মোহাম্মদ।

গ্রেপ্তার রবিউল হোসাইন ওরফে রবি (২৬) একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

নিহত মোহাম্মদ আজিম কক্সবাজার শহরের বৈদ্যঘোনা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।

Advertisement

পুলিশ জানিয়েছে, আসামীর মা রেহেনা বেগম প্রথম স্বামীকে ত্যাগ করে অন্তত ১০ বছর আগে বাপের বাড়ী চলে আসছিল। এরই মধ্যে মোহাম্মদ আজিমের সাথে পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ে। কিন্তু সামাজিকভাবে বিয়ে না হলেও তারা পরস্পর স্বামী-স্ত্রীর মত বসবাস করে আসছিল। 

রেহেনার প্রথম স্বামীর সন্তান রবিউল হোসাইনও বিষয়টি মেনে নিয়েছিল এবং মায়ের অবস্থান নেয়া ঘরে যাতায়ত করত। মায়ের পরকিয়া প্রেমিককে এক প্রকার বাবার মত জানত রবিউল। তাকে মায়ের পরকিয়া প্রেমিকও সন্তানের মত জানত।

ঘটনায় থানায় দায়ের অভিযোগের বরাতে নুর মোহাম্মদ বলেন, গত ২ এপ্রিল দুপুরে মোহাম্মদ আজিমের বসত ঘরের সামনে এনজিও সংস্থা থেকে নেয়া কিস্তির টাকা নিয়ে রবিউল হোসাইনের সাথে বাক-বিতন্ডতার ঘটনা ঘটে। এক পর্যায়ে রবিউল পাশে থাকা কাঠের একটি বাটাম নিয়ে মায়ের পরকিয়া প্রেমিককে মাথায় আঘাত করে। পরে স্থানীয়রা আজিম রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করে। এসময় তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মোহাম্মদ আজিম মারা যান বলে জানান, কক্সবাজার সদর থানার এ উপ-পরিদর্শক।

নুর মোহাম্মদ জানান, শুক্রবার দুপুরে ঘটনায় অভিযুক্ত আসামি রবিউল হোসাইন সদরের ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মুহুরী পাড়ায় অবস্থানের খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি দল অভিযান চালিয়ে হত্যাকান্ডে ব্যবহৃত কাঠের বাটামটি সহ তাকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

  • সর্বশেষ