শিরোনাম
◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৬, ০৭:০৯ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তেল সংকটে পলাশে পেট্রোল পাম্প বন্ধ, ভোগান্তি চরমে

মাহবুব সৈয়দ,পলাশ (নরসিংদী) প্রতিনিধি: যুদ্ধ বন্ধ হলেও জ্বালানি তেলের সংকট কাটছে না। দেশজুড়ে পাম্পে পাম্পে দীর্ঘ লাইন ও ভোগান্তির চিত্রের মধ্যেই নরসিংদীর পলাশ উপজেলায় দেখা দিয়েছে তীব্র তেল সংকট। উপজেলার একমাত্র পেট্রোল পাম্পে টানা পাঁচ দিন ধরে তেল সরবরাহ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যানবাহন চালক ও সাধারণ মানুষ।

জানা যায়, উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থিত নাজমুল সিএনজি পাম্পে গত পাঁচ দিন ধরে জ্বালানি তেল না থাকায় মোটরসাইকেল, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনের চালকেরা প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে পারছে না। অনেককে বাধ্য হয়ে দূরের পাম্পে গিয়ে তেল নিতে হচ্ছে। এতে যেমন সময় নষ্ট হচ্ছে, তেমনি বাড়ছে অতিরিক্ত খরচও।

স্থানীয় চালকেরা অভিযোগ করে বলেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক না থাকায় প্রতিদিনই দুর্ভোগ বাড়ছে। পাম্পে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল না পেয়ে অনেককে খালি হাতে ফিরতে হচ্ছে।

এদিকে তেলের দাম বাড়তে পারে—এমন আশঙ্কায় অনেক ব্যক্তি আগাম তেল মজুদ করে রাখছেন বলে অভিযোগ উঠেছে। শুধু সাধারণ মানুষই নয়, কিছু পাম্প মালিক ও ব্যবসায়ীও নানা উপায়ে তেল মজুদ করছেন বলে স্থানীয়দের ধারণা। এতে কৃত্রিম সংকট আরোও প্রকট হয়ে উঠছে।

সরেজমিনে আজ শুক্রবার নাজমুল  সিএনজি পাম্পে গিয়ে দেখা যায়, ফুয়েল ডিসপেন্সারের গায়ে তেল নেই লেখা টানানো রয়েছে। পাম্পের কর্মকর্তা জুয়েল জানান, গত পাঁচ দিন ধরে আমাদের পাম্পে তেল সরবরাহ নেই। সরবরাহ কমে যাওয়ায় জনদুর্ভোগ বেড়েছে। দ্রুত জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে তিনি জানান।

  • সর্বশেষ