শিরোনাম
◈ শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রধানমন্ত্রী, দিলেন গুরুত্বপূর্ণ বার্তা ◈ চলতি বছরেই দেশে ফিরবো: শেখ হাসিনা ◈ ঢাকায় নতুন কমিশনার, কুমিল্লা-সিলেটে নতুন ডিসি ◈ প্রধানমন্ত্রীর নির্দেশনায় মুগদা হাসপাতালকে ৫০০ শয্যা থেকে ১ হাজার শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে : হাবিবুর রশীদ ◈ ২০১৬ সালে ভারতের নোট বাতিলের উদ্যোগের মতোই বাংলাদেশেও ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে! ◈ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র, মহাসড়কে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ◈ সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান ◈ ইরানে টানা দ্বিতীয় দিনের মার্কিন হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি আইআরজিসির ◈ মহাকাশ গবেষণায় জোর: আকস্মিকভাবে স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, আধুনিকায়নের নির্দেশ ◈ ইবোলা সতর্কতায় ভারতে সব আন্তর্জাতিক যাত্রীর জন্য বাধ্যতামূলক এয়ার সুভিধা ২.০

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৬, ০৬:২৮ বিকাল
আপডেট : ১৯ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাকসাম জেনারেল হাসপাতালে হাতভাঙা শিশুর অপারেশনে মৃত্যু, ক্ষোভ ও উত্তেজনা

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা : কুমিল্লার লাকসাম উপজেলায় হাত ভাঙার চিকিৎসা নিতে গিয়ে ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অপারেশনের আগে বাবাকে খুঁজে শিশুটির হৃদয়বিদারক আর্তনাদ উপস্থিত স্বজন ও হাসপাতালের অন্য রোগীদের আবেগাপ্লুত করে তোলে।

নিহত শিশু আব্দুল্লাহ আল হোসাইন (৮) উপজেলার কেমতলী এলাকার বাসিন্দা হারুন রশীদের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, খেলাধুলার সময় হাত ভেঙে গেলে বৃহস্পতিবার দুপুরে তাকে লাকসাম ইউনিটি ট্রমা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসক মুহাঃ শাহেদ আনোয়ার ভুঞা প্রথমে জানান, শিশুটির অপারেশন শুক্রবার করা হবে। এ তথ্যের ভিত্তিতে পরিবারের বেশিরভাগ সদস্য বাড়িতে ফিরে যান এবং শিশুটির সঙ্গে তার মা হাসপাতালে অবস্থান করছিলেন। তবে অভিযোগ উঠেছে, নির্ধারিত সময়ের আগেই হঠাৎ করে বিকেলে অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরিবারের দাবি, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন না করেই শিশুটিকে দ্রুত অপারেশন থিয়েটারে নেওয়া হয়। অপারেশন থিয়েটারে প্রায় পাঁচ ঘণ্টা রাখার পর রাত ৯টায় চিকিৎসকরা জানান, শিশুটির অবস্থা আশঙ্কাজনক এবং জরুরি ভিত্তিতে আইসিইউ প্রয়োজন। পরিবারের সদস্যরা জানান, অন্য হাসপাতালে নেওয়ার প্রস্তুতির মধ্যেই শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং অল্প সময়ের মধ্যেই তার মৃত্যু হয়। ঘটনার পর পর ডাক্তার পালিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার দিবাগত রাত ১টা পর্যন্ত বিক্ষুব্ধ এলাকাবাসী কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে যানজট স্বাভাবিক করে।

এদিকে অপারেশনের আগে শিশুটির আতঙ্কিত হয়ে বারবার “আমার আব্বু, নানু কই?” বলে কান্নাকাটি করার ঘটনাটি উপস্থিতদের হৃদয় নাড়িয়ে দেয়। অনেকেই এ ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক ও অমানবিক বলে মন্তব্য করেন।

স্থানীয় বাসিন্দা মনির হোসেন বলেন, লাকসাম এলাকায় বেশ কিছু বেসরকারি হাসপাতালের সেবার মান নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন রয়েছে। পর্যাপ্ত তদারকির অভাবে চিকিৎসায় অবহেলা ও অনিয়ম বাড়ছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনা জরুরি।

নিহতের বাবা হারুন রশীদ অভিযোগ করে বলেন, একটি সাধারণ হাত ভাঙার চিকিৎসায় এমন পরিণতি হওয়ার কথা নয়। চিকিৎসকদের অবহেলা, ভুল চিকিৎসা এবং যথাযথ প্রস্তুতির অভাবেই আমার সন্তানের মৃত্যু হয়েছে।

অভিযোগের বিষয়ে হাসপাতালের পরিচালক ও সংশ্লিষ্ট চিকিৎসক মুহাঃ শাহেদ আনোয়ার ভুঞার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। একাধিকবার ফোন দিলেও তিনি সাড়া দেননি।

অন্যদিকে লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলমের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

কুমিল্লা সিভিল সার্জন ডা আলী নূর মোহাম্মদ বশির বলেন, রাতেই তদন্ত টিম করতে বলেছি। আর হাত ভাঙ্গা রোগীর মৃত্যু কেন হবে। ভূল কোন ট্রিটমেন্ট হয়েছে কিনা তা ক্ষতিয়ে দেখা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়