শিরোনাম
◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৬, ০৬:১৯ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোয়ালমারী বাজারে উচ্ছেদ অভিযান: ৮ দোকানকে জরিমানা

সনৎ চক্রবর্ত্তী, ফরিদপুর : ​ফরিদপুরের বোয়ালমারী উপজেলার জনব্যস্ত বোয়ালমারী বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাথ দখলমুক্ত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিনব্যাপী পরিচালিত এই অভিযানে ফুটপাথ দখল করে ব্যবসা করায় ৮টি দোকানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

​অভিযানটির নেতৃত্ব দেন বোয়ালমারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ।

প্রশাসন সূত্রে জানা গেছে, বাজারের সাধারণ মানুষের চলাচলের পথ ও ফুটপাথ দখল করে বেশ কিছু দোকানী তাদের ব্যবসার মালামাল ও চৌকি বসিয়ে রেখেছিলেন। ইতিপূর্বে তাঁদের একাধিকবার সতর্ক করা হলেও তা আমলে না নেওয়ায় আজ এই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযান চলাকালে কয়েকটি দোকানের চৌকি, ট্রে, চেয়ার ও টুল জব্দ করা হয়।

Advertisement

​এছাড়া বিভিন্ন দোকান থেকে কিছু খাদ্যপণ্যও জব্দ করা হয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, জব্দকৃত এই খাদ্যসামগ্রী স্থানীয় একটি এতিমখানায় দান করা হবে।
​
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ বলেন, "পৌর এলাকার জনগণের নিরবচ্ছিন্ন চলাচল নিশ্চিত করতে আমরা এই উদ্যোগ নিয়েছি। অবৈধভাবে ফুটপাথ ও সড়ক দখল করে ব্যবসা করা আইনত দণ্ডনীয় অপরাধ। ব্যবসায়ীদের বারবার সতর্ক করার পরেও যারা নিয়ম মানছেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। জনগণের ভোগান্তি কমাতে এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।"

উপজেলা প্রশাসনের এই তড়িৎ ও কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ। দীর্ঘদিনের যানজট ও ফুটপাথে চলাচলের ভোগান্তি নিরসনে এই অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

স্থানীয় পথচারীরা জানান, ফুটপাথ দখলমুক্ত থাকলে বাজারে শৃঙ্খলা ফিরে আসবে এবং সবার জন্য যাতায়াত সহজ হবে।

অভিযান চলাকালে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ