শিরোনাম
◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৬, ০৮:৩৭ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে কালবৈশাখী ও শিলাবৃষ্টি: ৭ হাজার ১৬৪ হেক্টর ফসলের আংশিক ক্ষতি 

মো. রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের চার উপজেলায় কালবৈশাখী ঝড় ও আকস্মিক শিলাবৃষ্টিতে আম, বোরো ধান ও শাকসবজিসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। গত মঙ্গলবার বিকেলে শুরু হওয়া প্রায় ৩০ মিনিটের এই প্রাকৃতিক দুর্যোগে জেলার ৭ হাজার ১৬৪ হেক্টর জমির ফসল আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

তবে কৃষি বিভাগ এই বৃষ্টিকে  আম ও ধানের জন্য আশীর্বাদ হিসাবে দেখছেন। বৃষ্টির ফলে আমের গুটির ঝরে পড়া অনেকাংশেই কমে যাবে বলে জানান আম চাষি ও কৃষি বিভাগ।

কৃষি বিভাগের প্রাথমিক তথ্যানুযায়ী, জেলাজুড়ে শিলাবৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিবগঞ্জ উপজেলা। একদিনে শিলাবৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৩৫৫ হেক্টর জমির ফসল,  শিবগঞ্জ উপজেলায় ৫ হাজার ৮১৪ হেক্টর জমির ফসল,  নাচোল উপজেলায় ৪৫০ হেক্টর জমির ফসল ও গোমস্তাপুর উপজেলায় ৫৪৫ হেক্টর জমির ফসলের আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

সদর উপজেলার আমচাষি সাদরুল খান  জানান, "বৃষ্টির খুব প্রয়োজন ছিল, যা আমের গুটির জন্য ভালো। কিন্তু শিলাবৃষ্টিতে অনেক আম ঝরে পড়েছে এবং শিলার আঘাতে গাছে থাকা আমগুলোও নষ্ট হওয়ার ঝুঁকিতে আছে। আমরা এখন ঝরে পড়া রোধে স্প্রে করছি।"

অন্যদিকে, কৃষক রফিকুল ইসলাম জানান, ঝোড়ো হাওয়ায় ধানগাছ মাটিতে নুইয়ে পড়ায় ফলন কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এবং ফসল কাটার সময় ভোগান্তি বাড়বে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক ড. ইয়াছিন আলী জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, নাচোল ও গোমস্তাপুর উপজেলার বিভিন্ন এলাকায় শিলার আঘাতে ৭ হাজার ১৬৪ হেক্টর জমির ফসলের আংশিক ক্ষতি হয়েছে। এর মধ্যে আম ৫ হাজার ৪৫১ হেক্টর, বোরো ধান ১ হাজার ৫৩৫ হেক্টর, সবজি ১৭০ হেক্টর, ভুট্টা ২৫ হেক্টর ও পান ২ হেক্টর জমির ফসল আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। 

  • সর্বশেষ