শিরোনাম
◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৬, ০৭:৪৯ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, বিজিবির তীব্র প্রতিবাদ

‎জিন্নাতুল ইসলাম জিন্না, ‎লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলী হোসেন (৪৯) নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।

‎বুধবার (৮ এপ্রিল) সকালে সীমান্তের ৮৭৪ নম্বর মেইন পিলারের ৫এস সাব-পিলারের কাছে ভারতের অভ্যন্তরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

​নিহত আলী হোসেন পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ধবলগুড়ি পূর্ব পানিয়ারটারী গ্রামের বাসিন্দা বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

‎স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, বুধবার সকালে আলী হোসেনসহ কয়েকজন সীমান্ত এলাকায় অবস্থান করছিলেন। এসময় ভারতের কোচবিহার জেলার কুচলিবাড়ি থানার বিএসএফ ১৫৬ ব্যাটালিয়নের সাতগ্রাম ক্যাম্পের একটি টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আলী হোসেন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে বিএসএফ সদস্যরা তার মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। বর্তমানে মরদেহটি ভারতের মেখলিগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা গেছে।

‎ঘটনার সত্যতা নিশ্চিত করে তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, বিনা উসকানিতে এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফ-কে চিঠি দেওয়া হয়েছে। মরদেহ দ্রুত ফেরত আনতে এবং ঘটনার প্রকৃত কারণ জানতে ব্যাটালিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

‎এদিকে সীমান্তে এমন হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে শোক ও চরম ক্ষোভ বিরাজ করছে। নিহতের স্বজনরা দ্রুত মরদেহ ফেরত পাওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, আলী হোসেনের পরিবার অত্যন্ত দরিদ্র এবং এই ঘটনায় পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

  • সর্বশেষ