শিরোনাম
◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৬, ১২:৪২ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসপাতালে রোগীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

ভোলা জেনারেল হাসপাতালে এক রোগীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকালে হাসপাতালের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম একটি জাতীয় দৈকি এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক আরিফ ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গল শিকদার এলাকার বাসিন্দা। তিনি হাসপাতাল সংলগ্ন একটি ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করেন বলে জানা গেছে।

Advertisement

হাসপাতাল সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি হন ওই নারী। আজ সকালে আরিফ তাকে হাসপাতালের তৃতীয় তলায় ধর্ষণ করে।

জানতে চাইলে ভোলা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তৈয়বুর রহমান ডেইলি স্টারকে বলেন, ঘটনাটি দুঃখজনক। অভিযুক্ত যুবককে পুলিশে দেওয়া হয়েছে।

ওসি মনিরুল ইসলাম বলেন, অভিযুক্ত যুবক প্রাথমিকভাবে ধর্ষণের কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। উৎস: ডেইলি স্টার।

 

  • সর্বশেষ