শিরোনাম
◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৬, ১০:১৫ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রেমের ফাঁদে ব্ল্যাকমেল, ‘লেডি ডন’ লাইলি গ্রেপ্তার

কুমিল্লার দেবিদ্বারে ‘হানি ট্র্যাপ’ বা প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেল করা চক্রের মূল হোতা হিসেবে পরিচিত লাইলি আক্তার ওরফে ‘লেডি ডন’কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৭ এপ্রিল) বিকেলে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এই চক্রটি প্রভাবশালী ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে টার্গেট করে আসছিল। চক্রের সদস্যরা কৌশলে সম্পর্ক স্থাপন করে ভুক্তভোগীদের নির্দিষ্ট স্থানে ডেকে নিতেন। এরপর আপত্তিকর অবস্থায় ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়াই ছিল তাদের প্রধান লক্ষ্য।

সাম্প্রতিক এক ঘটনায় জাফরগঞ্জ গার্লস স্কুলের এক শিক্ষক এই চক্রের শিকারে পরিণত হন। মামলার অভিযোগ অনুযায়ী, পাওনা টাকা পরিশোধের কথা বলে ওই শিক্ষককে দেবিদ্বার পৌর এলাকার একটি বাসায় ডেকে নেওয়া হয়। সেখানে তাকে জিম্মি করে মারধর ও বিবস্ত্র করে ভিডিও ধারণ করা হয়। পরে ৫ লাখ টাকা দাবি করে কয়েক দফায় নগদ ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১ লাখ ৩২ হাজার টাকা আদায় করে চক্রটি। এমনকি জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষরও নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

Advertisement

তদন্ত সংশ্লিষ্টরা জানান, এই চক্রের ফাঁদে পড়ে আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষ আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। লোকলজ্জার ভয়ে অনেকেই আগে মুখ খোলেননি।

দেবিদ্বার থানার ওসি মনিরুজ্জামান বলেন, "ভুক্তভোগী শিক্ষকের অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত বাকি সদস্যদের শনাক্ত করার কাজ চলছে। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।" উৎস: নিউজ24

 

  • সর্বশেষ