শিরোনাম
◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৬, ০৮:৫৬ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুনামগঞ্জে বর্ষাকালে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ

সুনামগঞ্জ প্রতিনিধি : ​সুনামগঞ্জে ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে জেলার স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং দুর্গম হাওরাঞ্চলের মানুষের চিকিৎসা প্রাপ্তি নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

​মঙ্গলবার সকাল ১০টায় সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা ইপিআই ভবনে গিয়ে শেষ হয়। এতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং স্থানীয় সুধীসমাজের নেতৃবৃন্দ ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন।

শোভাযাত্রা পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন। সিভিল সার্জন কার্যালয়ের কো-অর্ডিনেটর ডা. রাজেশ সিংহ মিথুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা যশোপন্ত ভট্টাচার্য।

​সভায় বক্তারা সুনামগঞ্জের স্বাস্থ্য ব্যবস্থার বর্তমান চিত্র তুলে ধরে বলেন, ভৌগোলিক কারণে এ জেলার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। বিশেষ করে বর্ষাকালে এবং দুর্গম হাওর এলাকায় জরুরি চিকিৎসা সেবা পৌঁছানো কষ্টসাধ্য হয়ে পড়ে। বক্তারা আধুনিক বিজ্ঞানের সুফল কাজে লাগিয়ে প্রান্তিক মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

আলোচনা সভায় জেলার স্বাস্থ্য খাতের উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়, হাসপাতালে শূন্য পদে দ্রুত চিকিৎসক ও নার্স নিয়োগের মাধ্যমে জনবল সংকট নিরসন করা। দুর্গম হাওর এলাকার মানুষের জন্য মোবাইল ক্লিনিক ও নৌ-অ্যাম্বুলেন্স সুবিধা বৃদ্ধি করা। উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর আধুনিকায়ন এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডা. পূজা সাহা, ডা. তানভীর আহমদ, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির সিনিয়র অফিসার এস.এম. তরিকুল ইসলাম এবং জেলা স্বাস্থ্য ফোরামের সভাপতি শাহজাহান চৌধুরী।

  • সর্বশেষ