শিরোনাম
◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল? ◈ প্রতিদ্বন্দ্বী তুরস্কের বাজারেও বাড়ছে বাংলাদেশের পোশাকের চাহিদা ◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৬, ০৮:৩০ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগরে সন্ধ্যা ৭টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা প্রচার

জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা): চুয়াডাঙ্গার জীবননগরে বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানি ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে সন্ধ্যা ৭টার পর দোকান, শপিংমল ও মার্কেট বন্ধ রাখার নির্দেশনা সংবলিত একটি সরকারি নোটিশ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল।

জানা গেছে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের জারি করা ওই নির্দেশনায় দেশের সকল দোকানপাট, শপিংমল, মার্কেট ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার কথা বলা হয়েছে। একই সঙ্গে প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় আলো ব্যবহার না করা এবং বিদ্যুৎ সাশ্রয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতাদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এ নির্দেশনা কার্যকর করা হচ্ছে। এতে বলা হয়, দেশের বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া সামাজিক অনুষ্ঠান, বিয়ে বা অন্যান্য আয়োজনেও বিদ্যুতের ব্যবহার সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল তার অফিসিয়াল ফেসবুক আইডিতে নোটিশটি শেয়ার করে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণকে নির্দেশনাটি মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, “সরকারি নির্দেশনা বাস্তবায়নে সবাইকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা রাখতে হবে।”

Advertisement

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নির্দেশনা বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতসহ প্রশাসনের বিভিন্ন টিম মাঠে কাজ করবে। নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

এদিকে, হঠাৎ এমন নির্দেশনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বিদ্যুৎ সাশ্রয়ের উদ্যোগকে স্বাগত জানালেও ব্যবসার ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন।

সংশ্লিষ্টরা বলছেন, দেশের সামগ্রিক বিদ্যুৎ ব্যবস্থাপনা সচল রাখতে এ ধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে, তবে বাস্তবায়নে প্রয়োজন জনসচেতনতা ও প্রশাসনের নজরদারি।

  • সর্বশেষ