শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৬, ১১:১০ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুনামগঞ্জে মশার কয়েলের আগুনে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের আমিরপুর গ্রামে মশার কয়েলের আগুন থেকে সৃষ্ট এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে সালেমা খাতুন (৬৮) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (৪ মার্চ) ভোররাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে; নিহত সালেমা খাতুন ওই গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে পরিবারের সদস্যরা পৃথক কক্ষে ঘুমিয়ে পড়লে একা থাকা সালেমা খাতুনের শয়নকক্ষে মশার কয়েল থেকে বিছানায় আগুন লেগে যায়। ঘরটি পাকা হওয়ায় আগুন বাইরে ছড়িয়ে না পড়লেও ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে কক্ষটি এবং ঘুমন্ত অবস্থাতেই আগুনে পুড়ে তাঁর মৃত্যু হয়। সেহরির রান্নার জন্য ভোরে জেগে ওঠা প্রতিবেশী রাহেলা বেগম ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে চিৎকার করলে স্থানীয়রা এসে পানি ও বালি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

নজরুল ইসলাম জানান, তিনি বাড়ির পাশের অন্য স্থানে থাকায় খবর পেয়ে এসে স্ত্রীকে মৃত অবস্থায় দেখতে পান।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে এবং পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়