শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৬, ১০:৪৩ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইনানীতে কোস্টগার্ডের অভিযানে ৭ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ১

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের উখিয়ার ইনানী মেরিন ড্রাইভ এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড। এই ঘটনায় একজনকে আটক করা হয়। সংস্থাটির দাবি, ইয়াবাগুলোর আনুমানিক মূল্য প্রায় ৩৫ লাখ টাকা।

বুধবার (৪ মার্চ) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক শহীদ হোসেন (৪০) টেকনাফ সদর ইউনিয়নের হাজমপাড়া এলাকার বাসিন্দা।

লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে কোস্টগার্ড কক্সবাজারের ইনানী মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকায় গতিবিধি সন্দেহজনক মনে হলে একটি মোটরসাইকেল থামার সংকেত দেয়া হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি একটি ব্যাগ ফেলে পাশের ঝাউবনে পালিয়ে গেলেও অপরজনকে আটক করা হয়। পরে ব্যাগটি তল্লাশি করে আনুমানিক ৩৫ লাখ টাকা মূল্যের ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জব্দকৃত ইয়াবা ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের এ কর্মকর্তা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়