শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৬, ০৫:৫৩ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আঙ্গুর চাষে সাফল্য: কৃষিমন্ত্রীর হাতে সীডলেস আঙ্গুর তুলে দিলেন জীবননগরের উদ্যোক্তা রুহুল আমিন

জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা): চুয়াডাঙ্গার জীবননগরের সফল কৃষি উদ্যোক্তা মো. রুহুল আমিন তার খামারে উৎপাদিত দুই প্রজাতির সীডলেস আঙ্গুর উপহার দিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদকে। মঙ্গলবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে তিনি নিজ বাগানের আঙ্গুর মন্ত্রীর হাতে তুলে দেন।

এসময় মন্ত্রী বলেন, দেশে বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষের বিস্তৃত সম্ভাবনা রয়েছে, বিশেষ করে জলবায়ু উপযোগী উন্নত জাতের ফল উৎপাদনে উদ্যোক্তাদের অগ্রগতি কৃষিখাতে নতুন দৃষ্টান্ত। তিনি রুহুল আমিনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে উচ্চমূল্যের ফল চাষে সরকার প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও নীতিগত সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশ্বাস দেন।

প্রসঙ্গত, রুহুল আমিন এক যুগেরও বেশি সময় ধরে জীবননগরে তার প্রতিষ্ঠিত ‘রুহুল এগ্রো লিমিটেড’ ও ‘গ্রীণ প্লানেট এগ্রো’ খামারে ইউরোপ ও এশিয়ার বিভিন্ন জাতের আঙ্গুরের পরীক্ষামূলক চাষ চালিয়ে আসছেন। দীর্ঘ গবেষণা, জাত নির্বাচন ও আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে তিনি স্থানীয় আবহাওয়ায় সাফল্যের সঙ্গে বীজবিহীন আঙ্গুর উৎপাদনে সক্ষম হন।

কৃষি সংশ্লিষ্টদের মতে, দেশে আঙ্গুরের অধিকাংশ চাহিদা আমদানিনির্ভর। স্থানীয়ভাবে মানসম্মত আঙ্গুর উৎপাদন বাড়লে আমদানি ব্যয় কমবে এবং কৃষকদের জন্য নতুন বাজার তৈরি হবে।

রুহুল আমিন বলেন, “সঠিক প্রযুক্তি ও বাজারসংযোগ নিশ্চিত করা গেলে দেশেই বাণিজ্যিকভাবে উন্নত জাতের আঙ্গুর উৎপাদন দ্রুত সম্প্রসারণ সম্ভব।” বৃহৎ পরিসরে চাষ সম্প্রসারণের পরিকল্পনাও তার রয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চুয়াডাঙ্গার অনুকূল আবহাওয়া উচ্চমূল্যের ফল চাষে এ অঞ্চলের সম্ভাবনাকে আরও বাড়িয়ে দিয়েছে। উদ্যোক্তাদের এ উদ্যোগ স্থানীয় কৃষিতে নতুন আশা জাগাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়