শিরোনাম
◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা ◈ ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক হোসেন ◈ সংস্কার, বাণিজ্য ও অভিবাসন: ইইউর সঙ্গে নতুন সম্পর্কের সুযোগ বাংলাদেশের

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:১৪ বিকাল
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তজুমদ্দিনে আশ্রমে আসা নারীকে সমঝোতায় নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১

ফরহাদ হোসেন, ভোলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে আশ্রমে আসা এক হিন্দু নারীকে হাজার টাকায় সমঝোতায় বাগানে নিয়ে দলবদ্ধ ধর্ষণের  অভিযোগ পাওয়া গেছে। অচেতন ও রক্তাক্ত অবস্থায় ওই নারীকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বামী পরিত্যাক্তা এক সন্তানের জননী ওই নারী চাঁদপুর ইউনিয়নের শায়েস্তাকান্দি গ্রামের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য রাকিব নামের এক জনকে আটক করেছেন।

ভিক্টিম ওই নারী  অভিযোগ করেন, রোববার রাতে চাঁদপুর ইউনিয়নের অনিল বাবাজী আশ্রমের কীর্তনে গেলে মোটরসাইকেল চালক রাকিবের সাথে ১ হাজার টাকার সমঝোতা ধোপা বাড়ির পিছনে বাগানে যায় সে। এসময় শাকিল ও রাসেল নামে আরো দুইজন যোগ দিয়ে রাতভর দলবদ্ধ ভেবে তাকে জোড়পূর্বক ধর্ষণ করেন। এতে অসুস্থ হয়ে পড়লে শশীগঞ্জ দাসপাড়া রেখে যায়।

প্রত্যক্ষদর্শী শশীগঞ্জ দাসপাড়া গ্রামের তুলসী রাণী জানান, সোমবার ভোরে ঘুম থেকে উঠে ঘরের পাশে অচেতন অবস্থায় রক্তাক্ত ওই নারীকে উদ্ধার করে তারা হাসপাতালে পাঠান।

তজুমদ্দিন উপজেলা হিন্দু বৌদ্ধ  খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও অনিল বাবাজি আশ্রমের পরিচালক অরবিন্দু দে টিটু জানান, সকালে স্বপন কুমার দাসের মাধ্যমে ঘটনা অবগত হয়ে ভিকটিমকে হাসপাতালে নেয়ার ব্যবস্থা করেছি, এবং প্রশাসনকে জানিয়েছি।

হাসপাতালের আরএমও ডাঃ শামসুল আলম সোহেল বলেন, রক্তাক্ত অবস্থায় ২৫ বছর বয়সী এক নারীকে হাসপাতালে আনা হয়েছে। তাকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য ভোলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম বলেন, দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাকিব নামের এক জনকে থানায় আনা হয়েছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়