শিরোনাম
◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৫৮ বিকাল
আপডেট : ১২ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নবীনগরে বালু উত্তোলনকে কেন্দ্র করে সশস্ত্র হামলা: গুলিবিদ্ধ ০৪

মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে সশস্ত্র হামলায় অন্তত ০৪ জন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধদের মধ্যে নুরুল আমীন (৪০), রূপ মিয়া (৪৫), সফর মিয়া (৫০), সিয়াম হোসেন (১৬) ও ইব্রাহিম মিয়া (৩০) রয়েছেন। আহতদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চরলাপাং গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া মেঘনা নদী থেকে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র অর্ধশতাধিক ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীতীরবর্তী চরলাপাংসহ আশপাশের গ্রামগুলো তীব্র নদীভাঙনের ঝুঁকিতে পড়েছে। গ্রামবাসীরা একাধিকবার প্রতিবাদ জানালেও স্থায়ী কোনো প্রতিকার পাননি বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, ফসলি জমির ধান জোরপূর্বক কেটে নেওয়ার প্রতিবাদ করায় রবিবার সকালে ২০ থেকে ৩০ জন সশস্ত্র ব্যক্তি গ্রামবাসীর ওপর হামলা চালায়। এ সময় গুলিবর্ষণে অন্তত ১০ জন গুলিবিদ্ধ হন।

হামলার খবর পেয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক এবং নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি থমথমে হলেও নিয়ন্ত্রণে আছে বলে জানানো হয়েছে।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য এডভোকেট এমএ মান্নান বলেন, “ঘটনার পরপরই পুলিশ প্রশাসনকে বালু সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দোষীদের আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ গ্রহণ করা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়