শিরোনাম
◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার ◈ গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার ◈ প্রধানমন্ত্রীর একান্ত সচিব, সহকারী একান্ত সচিব ও প্রটোকল অফিসার নিয়োগ ◈ বেনাপোলে পাচারের শিকার ২৮ শিশুর স্বদেশ প্রত্যাবাসন ◈ এবার জামায়াতের সহস্রাধিক নেতাকর্মীর নামে পাল্টা মামলা ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ভারতের স্পিকার ◈ মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে ◈ পররাষ্ট্র মন্ত্রী হলেন ড. খলিলুর রহমান

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৪৮ বিকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগরে পুলিশের ছকভেদী অভিযানে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা): চুয়াডাঙ্গার জীবননগরে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সুমন খাঁ ওরফে সুমন আহম্মদকে গ্রেফতার করেছে জীবননগর থানা পুলিশ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে একতারপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃত সুমন খাঁ খানজাহান আলী থানার মামলা নং ০২(১১)১৪–এ জিআর সাজা ৮৪/১৪ ও দায়রা ২৯৭/১৫–এর অধীনে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন।

অভিযানটি পরিচালিত হয় চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের দিকনির্দেশনায় এবং জীবননগর থানার চার্জ অফিসার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন কুমার দাসের তত্ত্বাবধানে। এতে এএসআই রেজা হাসমত, এএসআই আহসান হাবিব ও সঙ্গীয় ফোর্স অংশ নেন।

গ্রেফতারের পর আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়