শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:১২ রাত
আপডেট : ১৭ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ায় ৪ টি আসনে ১৭ জন জামানত হারালেন

ফয়সাল চৌধুরী, জেলা প্রতিনিধি কুষ্টিয়া: কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫ জন প্রার্থীর মধ্যে ১৭ জনই জামানত হারিয়েছেন।

শনিবার (১৪ফেব্রুয়ারি)  কুষ্টিয়া জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) ইকবাল হোসেন তথ্যগুলো নিশ্চিত করে বলেছেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের ২০২৫ সালের ১৩ ডিসেম্বর পরিপত্র অনুযায়ী কোন প্রার্থী যদি তা নির্বাচনী এলাকায় প্রদত্ত মোট ভোটের ৮ ভাগের এক ভাগ বা সাড়ে ১২ শতাংশ ভোট পেতে ব্যর্থ হন তবে তার জামানত বাজেয়াপ্ত হয়। এই বিধানে যেসব প্রার্থী সাড়ে ১২% ভোটার কম পেয়েছে তাদের জামানত হারাবেন। জেলায় মোট ২৫ জন প্রার্থীদের মধ্যে ১৭ জন জামানত বাজেয়াপ্ত হয়। এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতশেষে ভোট গণনা শেষে জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

বাংলাদেশ নির্বাচন কমিশনের ২০২৫ সালের ১৩ ডিসেম্বরের পরিপত্র অনুযায়ী, কোনো প্রার্থী যদি তার নির্বাচনি এলাকায় প্রদত্ত মোট ভোটের আট ভাগের এক ভাগ বা ১২.৫ শতাংশ ভোট পেতে ব্যর্থ হন, তবে তার জামানত বাজেয়াপ্ত হয়।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, কুষ্টিয়া -১ (দৌলতপুর) এ আসনের দৌলতপুর আসনে মোট ১৩৫ কেন্দ্রের সবগুলো কেন্দ্রের ফলাফলে ৮০  হাজার বিশাল ভোটের ব্যবধানে জামাতে ইসলামীর প্রার্থী মাওলানা বেলাল উদ্দীনকে পরাজিত বিএনপির প্রার্থী রেজা আহমেদ ওরফে বাচ্চু বিজয়ী হয়েছেন।

৮ জন প্রার্থী অংশ নিলেও ভোটে মূলত প্রতিদ্বন্দ্বিতা হয় বিএনপি মনোনীত প্রার্থী রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা ও জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা বেলাল উদ্দীনের মধ্যে। তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীর ৬ জনের জামানত বাজেয়াপ্ত হয়।

তারা হলেন- দৌলতপুর বিএনপির বহিষ্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী নুরুজ্জামান ওরফে হাবলু মোল্লা মোটরসাইকেল প্রতীক নিয়ে ১৭ হাজার ৮১২ ভোট, ইসলামী  আন্দোলন বাংলাদেশের মো. আমিনুল ইসলাম হাত পাখা প্রতীক  নিয়ে ৪০৪৬ ভোট, জাতীয় পার্টির শাহারিয়ার জামিল লাঙ্গল প্রতীক নিয়ে ১০৭০ ভোট,  গণঅধিকার পরিষদের (জিওপি) মোঃ শাহাবুল ইসলাম ট্রাক প্রতিক নিয়ে ৬০৯ ভোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোহা. বদিরুজ্জামান মোমবাতি প্রতীক নিয়ে ২৩৫ ভোট ও জাতীয় সমাজতান্ত্রিক দলের- জেএসডির ড. মো. গিয়াস উদ্দিন তারা প্রতিক নিয়ে পেয়েছেন ২০০ ভোট।

উল্লেখ্য, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে মত ভোটের সংখ্যা ৪ লক্ষ ৯০২ জন ও মোট ১৩৫ টি কেন্দ্রে ছিল। উল্লেখ্য এ আসনের মোট ভোটারের প্রদত্ত ভোটের ৬৯.৮৪ শতাংশ ভোট প্রদান করেছেন অত্র এলাকার ভোটাররা।

কুষ্টিয়া-২ ( মিরপুর ও ভেড়ামারা) আসনে মোট ১৭১ টি কেন্দ্রের সবগুলো কেন্দ্রের ফলাফলে ৪৮ হাজার ২৬২ ভোটের বিশাল ব্যবধানে বিএনপির রাগীব রউফ চৌধুরীকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল গফুর।

এ আসনের মোট ৫ জন প্রার্থীদের মধ্যে ৩ জন  জামানত বাজেয়াপ্ত হয় । তারা হলেন — বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী নুর উদ্দিন আহমেদ কাস্তে মার্কায় পেয়েছেন সর্বমোট ৮০৫ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী হাত মার্কা প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৮শ' ৮৭ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ দলের মনোনীত প্রার্থী মোঃ বাবুল আক্তার চেয়ার মার্কায় পেয়েছেন ১ হাজার ১শ' ২৩ ভোট।

উল্লেখ্য, কুষ্টিয়া-২ (মিরপুর ও ভেড়ামারা) এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লক্ষ ৭৮ হাজার ১ জন। এ আসনের মোট ভোটারের প্রদত্ত ভোটের ৭২.৯৯  শতাংশ ভোট প্রদান করেছেন অর্থ এলাকার ভোটাররা।

কুষ্টিয়া -৩ (সদর) এই আসনে মোট ১৪২ টি কেন্দ্রের সবগুলো কেন্দ্রের ফলাফলে ৫৩ হাজার ৭৮১ ভোটের বিশাল ব্যবধানে বিএনপির প্রার্থী জাকির হোসেন সরকারকে পরাজিত করে জামাতে ইসলামীর প্রার্থী আমির হামজা বিজয়ী হয়েছেন।

এই আসনে মোট ৬ জন প্রার্থী ছিল এর মধ্যে  মোট ৪ জনের জামানত বাজেয়াপ্ত হয় হয়।  তারা হলেন — ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আব্দুল্লাহ আখন্দ হাত মার্কা পথিক নিয়ে পেয়েছেন ৫ হাজার ১শ' ১৮ ভোট, গণধিকার পরিষদ (জিওপি) প্রার্থী মোঃ শরিফুল ইসলাম ট্র্যাক মার্কা প্রতীক নিয়ে পেয়েছেন ২৯১ ভোট, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) প্রার্থী মোছাঃ রুমপা খাতুন হাতি মার্কায় পেয়েছেন ৪৫৬ ভোট, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল- বাসদের প্রার্থী মীর নাজমুল ইসলাম মই মার্কা নিয়ে পেয়েছেন ৪৩৩ ভোট। 

উল্লেখ্য, এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৬ হাজার ৯৫২ জন। মোট কেন্দ্রের সংখ্যা ছিল ১৪২ টি। এ আসনের মোট ভোটারের প্রদত্ত ভোটের ৭২.৯৫ শতাংশ ভোট প্রদান করেছেন অর্থ এলাকার ভোটাররা।

কুষ্টিয়া- ৪ এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ২৪ হাজার ৪১৭ জন ও ১৫২ টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী বাংলাদেশ জামাতে ইসলামীর প্রার্থীর প্রাপ্ত ভোট সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ২শ' ১ । তার নিকট প্রতিদ্বন্দ্বী বিএনপির সৈয়দ মেহেদী আহমেদ রুমি পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬শ' ৩ ভোট। এ আসনের বিএনপির প্রার্থী থেকে জামাতে ইসলামীর প্রার্থী চেয়ে ৮ হাজার ৫শ' ৯৮ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে এ আসনে মোট ৬ জন প্রার্থীর মধ্যে জামানত বাজেয়াপ্ত হয় ৪ জনের। তারা হলেন—ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আনোয়ার খান হাত পাখা  নিয়ে পেয়েছেন ১৩ হাজার ৭৩৯ ভোট, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি) রকেট প্রতীক নিয়ে পেয়েছেন ৬৭১ ভোট, গণফোরামের মোঃ আব্দুল হাকিম মিয়া উদীয়মান সূর্য প্রতিক নিয়ে পথিক নিয়ে পেয়েছে ২৫৫ ভোট, আনারস মার্কা নিয়ে বাংলাদেশ লেবার পার্টি র মোঃ শহিদুল ইসলাম পেয়েছেন ৩০৮ ভোট।

উল্লেখ্য এ আসনের মোট ভোটারের প্রদত্ত ভোটের ৭২.৬৩  শতাংশ ভোট প্রদান করেছেন অর্থ এলাকার ভোটাররা।

নির্বাচন কর্মকর্তারা জানান, সব আসনেই ভোটগ্রহণ শান্তিপূর্ণ হয়েছে। বড় ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়