শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:১৪ বিকাল
আপডেট : ১২ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে বিএনপি’র দলীয় কার্যালয় ছাড়তে এবার প্রশাসনের নিকট মালিকপক্ষের আবেদন

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির পার্টি অফিস হিসাবে ব্যবহৃত ঘরটি ফিরে পেতে এবার আইনী সহযোগিতা চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর দু”টি লিখিত আবেদন করেছেন ঘর মালিকপক্ষ। শহরের থানা রোডে অবস্থিত ওই অফিস ঘরটি ১৯৮০ সাল থেকে উপজেলা বিএনপির পার্টি অফিস হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

উপজেলা বিএনপির সাবেক আহব্বায়ক মরহুম মাহবুবার রহমানের পুত্র (ঘর মলিক) আসাদুজ্জামান মিঠু মিয়ার করা এমন আবেদনটি শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে ভাইরাল হয়। সর্বশেষ ওই বিএনপির অফিসটিতে দলীয় কর্মকান্ড চালাচ্ছিলেন কেন্দ্রিয় সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। তিনি ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির দলীয় সিদ্ধান্ত অমান্য করাতে বহিষ্কারের পরও স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন।

ঘর মালিক আসাদুজ্জামান মিঠু মিয়ার আবেদনে উল্লেখ করা হয়, তাদের পৈতৃক বাড়ির নীচতলাতে দির্ঘদিন ধরে বিএনপির পার্টি অফিস হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। সম্প্রতি সাইফুল ইসলাম ফিরোজ দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করায় ফিরোজকে দল থেকে বহিষ্কার হয়। বাড়ির মালিক আরো জানান, ভাড়াটিয়া সংশ্লিষ্টদের কার্যালয়টি ছাড়ার জন্য অনুরোধ করা হলেও তারা এখনো সেখানে অবস্থান করছেন।

মালিকপক্ষের দাবি তারা বর্তমানে উক্ত ঘরটি ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করতে ইচ্ছুক। কিন্তু কার্যালয় ছাড়তে অনীহার কারণে তারা উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ প্রেক্ষিতে তারা উপজেলা ও থানা প্রশাসনের হস্তক্ষেপ ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।

বিএনপির দলীয় কার্ষালয় ঘর সংক্রান্ক বিষয়ে সেচ্ছাসেবক দলের বহিস্কৃত নেতা সাইফুল ইসলাম ফিরোজ বলেন, একটি পক্ষ পাটি অফিস নিয়ে শত্রুতা করছে। আবেদনকারী মিঠু ঘর মালিক নহে। মুল ঘরমালিক কামরুজ্জামান বাইরে আছেন। তার সাথে কথা বলে সমাধান করবেন বলে জানান তিনি।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, সরকারী ছুটি অফিস বন্ধ থাকায় এমন কোন আবেদন পানটি। ফেসবুকে একটি আবেদনটি দেখেছেন। এটি ঘরমালিক ও ভাড়াটিয়াদের বিষয়। থানা প্রশাসন বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন বলে জানান তিনি।

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, বিএনপি অফিসের ঘর সংক্রান্ত একটি আবেদন পেয়েছেন। বিষয়টি নিয়ে উর্ধতন কর্মকর্তাদের সাথে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়