শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৪০ বিকাল
আপডেট : ০৪ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামালপুরে পাঁচটি আসনে জামানত হারিয়েছেন ২৪ প্রার্থী

জাহিদ হাসান, জামালপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুরের পাঁচটি আসনের ২৪ জন প্রার্থী গো হারা হেরে তাদের জামানত হারিয়েছেন।১২ তারিখ রাতে জেলা প্রশাসকের কার্যালয়ের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর বেসরকারি ফলাফল ঘোষণা শেষে এ তথ্য জানা যায়। জেলার পাঁচটি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৩৪ জন প্রার্থী এ নির্বাচনে অংশ নেয়।তারমধ্যে জামালপুর -১ আসনে ৫ জন,জামালপুর -২ আসনে ৪ জন,জামালপুর -৩ আসনে ৯জন, জামালপুর-৪ আসনে ৬ জন,এবং জামালপুর-৫ আসনে১০জন।ইসির নির্বাচনী বিধিমালা অনুযায়ী কোনো প্রার্থীকে তার জামানত রক্ষা করতে হলে মোট ভোটের আটভাগ ভোট পেতে হবে।জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার বেসরকারি ঘোষিত ফলাফল বিশ্লেষণে দেখা যায় সে হিসাব একদম নগণ্য। 

জামালপুর -১(দেওয়ানগঞ্জ-বকশিগঞ্জ) আসনে, এ নির্বাচনে ৫ জন প্রার্থী অংশ নিলেও জামানত হারিয়েছেন তিনজন। তারমধ্যে জাতীয় পার্টির একেএম ফজলুল হক লাঙ্গল প্রতীকে ৯৩১ ভোট পেয়ে, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আব্দুর রৌফ তালুকদার ৪২১ ভোট,গণ অধিকার পরিষদের রফিকুল ইসলাম ট্রাক প্রতীকে ২২৬ভোট পেয়ে কাঙ্ক্ষিত ভোট না পেয়ে  তাদের জামানত হারিয়েছেন। 

জামালপুর-২(ইসলামপুর) আসনে মোট চার জন প্রার্থী এ নির্বাচনে অংশ নেয়।জামানত হারিয়েছে ২ জন।স্বতন্ত্র প্রার্থী অর্নব ওয়ারেছ খান ঘোড়া প্রতীকে ৩২০ ভোট ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সুলতান মাহমুদ হাতপাখা প্রতীকে ৩২০ভোট পেয়ে জামানত হারিয়েছেন। 

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ), এ আসনে বিপুল ভোটের ব্যবধানে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাও: মজিবর রহমান আজাদী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮১ হাজার ৪৩০ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে থাকলেও জামানত হারিয়েছেন সাতজন প্রার্থী। জাতীয় পার্টির মীর সামসুল আলম লাঙ্গল প্রতীকে ৭২০ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দৌলতুজ্জামান আনসারী হাত পাখা প্রতীকে ৭২০, গণ অধিকার পরিষদের লিটন ১২৩ভোট , গণসংহতি আন্দোলনের ফিদেল নঈম মাথাল প্রতীকে ১৩২০ভোট, বিএনপির দলীয় মনোনয়ন না পেয়ে মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সিদ্দিকী শুভ (স্বতন্ত্র) কাপ পিরিচ প্রতীকে ১২৭২০, একমাত্র নারী স্বতন্ত্র  প্রার্থী ফারজানা ফরিদ ফুটবল প্রতীকে ৩২০এবং শিবলুল বারি রাজু সূর্য মুখী ফুল প্রতীকে ১১০০ভোট পেয়ে জামানত হারিয়েছেন।এ আসনটিতে মোট ভোটার সংখ্যা ৫লাখ ৩২হাজার ৮০৮ জন।পুরুষ ভোটার ২ লাখ ৬৯হাজার ৯১৬জন,নারী ভোটার ২লাখ ৬২হাজার ৮৮৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৬ জন।

জামালপুর-৪ আসনেও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল কবির তালুকদার ১লাখ ৪৭ হাজার ৪০৬ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হলেও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আব্দুল আওয়াল ৪৪ হাজার ৯৪৭ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। একই আসনে জামানত হারিয়েছেন কমিউনিস্ট পার্টির মাহবুব জামান জুয়েল কাস্তে প্রতীকে ১৩১৪ ভোট পেয়ে,নাগরিক ঐক্য পার্টির কবির হাসান কেটলী ৩৭৫ ভোট পেয়ে,গণ অধিকার পরিষদের ইকবাল হোসেন ট্রাক প্রতীকে ৩৭৯ ভোট পেয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আলী আকবর হাতপাখা প্রতীকে ১২৮৭ ভোট পেয়ে। 

৫ লাখ ৭৬ হাজার ৮০৮জন ভোটারের  জামালপুর-৫ আসনটি জামালপুর সদর উপজেলা নিয়ে গঠিত।এ আসনে ১০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু কাঙ্ক্ষিত ভোট না পেয়ে জামানত হারিয়েছেন আটজন প্রার্থী। তাদের মধ্যে বাংলাদেশ কংগ্রেস এর আবু সায়েম মোহাম্মদ সাদ আত উল করিমডাব প্রতীকে ২১৮ ভোট,গণ অধিকার পরিষদের জাকির হোসেন ৫৩২ ভোট, মাসুদ ইব্রাহিম (স্বতন্ত্র) পায় ৩৫০ ভোট,জাতীয় সমাজ তান্ত্রিক দলের আমির উদ্দিন তারা প্রতীকে ৫৬৯ ভোট,সিপিবির আক্কাস আলী ৫৪০ ভোট পায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ'র প্রার্থী সৈয়দ ইউনূস আহাম্মদ ৪ হাজার ২৮২ ভোট এবং ছানোয়ারা বেগম পায় ২৩৭ ভোট। এ আসনটিতে মোট প্রদত্ত ভোট ৩লাখ ২৭ হাজার ২৪৮ টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়