শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৪০ বিকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে সকলকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়তে চাই: এ্যানি

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি দেশবাসী তথা লক্ষ্মীপুর বাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন দেশের মানুষ আমাদের সুযোগ করে দিয়েছে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে সকলকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়তে চাই। জুমার নামাজের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ জুমা দেশব্যাপী ধানের শীষের বিজয় উপলক্ষে নবনির্বাচিত সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির উদ্যোগে শহরের চকবাজার জামে মসজিদে এক মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

এলাকার উন্নয়নে জনগণকে সাথে নিয়ে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘এই বিজয় আমার একার নয়, এই এলাকার জনগণের বিজয়। তাই এ বিজয় জনগণের প্রতি উৎসর্গ করছি।’ তিনি সবাইকে সাথে নিয়ে উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘অতীতে যেভাবে সবার পাশে ছিলাম। সবার পাশে আছি, সবার পাশে থেকে কাজ করব। পাশাপাশি সকলের প্রতি সম্মান-শ্রদ্ধা রেখে কাজ করব। এই বিজয় গণতন্ত্রকামী মানুষের বিজয়। এটা লক্ষ্মীপুর-৩ সদর আসনের জনগণের বিজয়। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে আগামীতে পথ চলতে চাই।’

উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চান উল্লেখ করে এ্যানি বলেন, ‘যেসব কাজ হয়নি বিগত দিনে, সবাইকে সঙ্গে নিয়ে সেই অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করতে চাই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়