শিরোনাম
◈ সীমান্তের ১০৫ পয়েন্ট দিয়ে ঢুকছে মাদক, সবচেয়ে বড় বাজার ঢাকা ◈ একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর, গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা ◈ যোগ করা সময়ে মার্তিনেল্লির গোলে নাটকীয় জয় ব্রাজিলের ◈ যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম ◈ 'ভবিষ্যৎ তোমাদের'—শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর নতুন শিক্ষা পরিকল্পনা ◈ হারা‌রে টে‌স্টে জিম্বাবুয়ের রান পাহাড়ে চাপা বাংলাদেশ ◈ চার বছর পর আবার ৩৭ বিলিয়ন ডলার ছাড়ালো বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ◈ করমুক্ত আয় বাড়ানো, কালো টাকা সাদা করার বিধান বাতিল ও স্টার্টআপে ৫০০ কোটি টাকা: বাজেটে প্রধানমন্ত্রীর একগুচ্ছ জনবান্ধব প্রস্তা ◈ কাঁচাবাজার ও ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের আওতার বাইরে রেখে সংসদে অর্থ বিল পাস ◈ সদ্য চালু হওয়া ভারতীয় ভ্রমণ ভিসার ‘স্লট’ নিয়ে রমরমা বাণিজ্যের অভিযোগ, ভোগান্তিতে সাধারণ মানুষ (ভিডিও)

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫০ দুপুর
আপডেট : ২৮ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরের চারটি আসনে কত পেল ‘হ্যাঁ’ ভোট, কত ‘না’: ফলাফল যা বলছে?

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ ফরিদপুর জেলার চারটি আসনে প্রাথমিক বেসরকারি ফলাফলে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে স্পষ্ট সমর্থন দেখা গেছে। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাঠানো প্রাথমিক ফলাফলের বার্তা শিট অনুযায়ী, চার আসনেই মোট ভোটারের তুলনায় উল্লেখযোগ্যসংখ্যক ভোট পড়েছে এবং প্রতিটি আসনে ‘হ্যাঁ’ ভোট ‘না’ ভোটের চেয়ে এগিয়ে রয়েছে। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে জেলার বিভিন্ন কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলে। ভোট শেষে কেন্দ্রভিত্তিক গণনা সম্পন্ন করে রাতে প্রাথমিক বেসরকারি ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। 

ফরিদপুর-১ (আসন নং ২২১):

ফরিদপুর-১ (আসন নং ২২১)-এ মোট ভোটার ৫ লাখ ১০ হাজার ৫৪০ জন। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৮৫ হাজার ৪২৩টি এবং ‘না’ ভোট ১ লাখ ১২ হাজার ৮০৩ টি। মোট বৈধ ভোট ২ লাখ ৯৮ হাজার ২২৬। বাতিল ভোট রয়েছে ২৭ হাজারের বেশি।

ফরিদপুর-২ (আসন নং ২১২):

ফরিদপুর-২ (আসন নং ২১২)-এ মোট ভোটার ৩ লাখ ৩২ হাজার ৪১ জন। এখানে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ১ লাখ ২৫ হাজার ৩৪টি এবং ‘না’ ভোট ৬৭ হাজার ৮টি। মোট বৈধ ভোট ১ লাখ ৯২ হাজার ৪২। বাতিল ভোট ২৬ হাজারের বেশি বলে উল্লেখ করা হয়েছে।

ফরিদপুর-৩ (আসন নং ২১৩):

ফরিদপুর-৩ (আসন নং ২১৩)-এ মোট ভোটার ৪ লাখ ৩২ হাজার ৬২১ জন। এ আসনে ‘হ্যাঁ’ ভোট ১ লাখ ৭৯ হাজার ৫০ এবং ‘না’ ভোট ৮০ হাজার ৫৩৭। মোট বৈধ ভোট ২ লাখ ৫৯ হাজার ৫৮৭। বাতিল ভোট ২৪ হাজার ৫৭২।

ফরিদপুর-৪ (আসন নং ২১৪):

অন্যদিকে ফরিদপুর-৪ আসনে মোট ভোটার ৪ লাখ ৯৬ হাজার ৭০৬ জন। প্রাপ্ত তথ্যে দেখা যায়, ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৪৩ হাজার ১০২টি এবং ‘না’ ভোট ১ লাখ ১১ হাজার ৯০টি। মোট বৈধ ভোট ২ লাখ ৫৪ হাজার ১৯২। বাতিল ভোট ২৬ হাজার ৮৫৪।

চারটি আসনের কোথাও ভোটগ্রহণ স্থগিত হয়নি এবং সব কেন্দ্রের ফল ‘কিউমুলেটিভ’ পদ্ধতিতে একত্র করে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এগুলো প্রাথমিক বেসরকারি ফলাফল; যাচাই-বাছাই শেষে চূড়ান্ত ফল গেজেট আকারে প্রকাশ করা হবে।

ভোটগ্রহণকে কেন্দ্র করে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল। বড় ধরনের কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। রাতে ফল ঘোষণা হওয়ায় বিভিন্ন এলাকায় সমর্থকদের মাঝে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। এখন আনুষ্ঠানিক চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় রয়েছে ফরিদপুরবাসী ও রাজনৈতিক মহল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়