মোঃ রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুঃ মিজানুর রহমান।
বৃহস্পতিবার রাতে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহাদাত হোসেন মাসুদ।
ঘোষিত ফলাফলে দেখা যায়, ১৮৪ টি কেন্দ্র ও একটি পোস্টাল ভোটের কেন্দ্র মিলিয়ে মিজানুর রহমান ভোট পেয়েছেন ১লাখ ৭১ হাজার ২২৭। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী ও সাবেক এমপি আমিনুল ইসলাম ১ লাখ ৫৫ হাজার ১১৯ ভোট পেয়েছেন।
উল্লেখ্য, এ আসনে মোট ভোটার ছিল ৪ লাখ ৬১ হাজার।