শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৮ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নরসিংদী-২ আসনে বিএনপি'র প্রার্থী ড. মঈন খান বিপুল ভোটের ব্যবধানে জয়ী

মাহবুব সৈয়দ, নরসিংদী প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ (পলাশ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ড. আবদুল মঈন খান বিজয়ী হয়েছেন।

সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এই আসনের মোট ৯১টি ভোটকেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে।

সব কটি কেন্দ্রের চূড়ান্ত ফল অনুযায়ী ধানের শীষের ড. আবদুল মঈন খান পেয়েছেন ৯২ হাজার ৭৩৯ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৫৫ হাজার ৯৩৩ ভোট। শাপলা কলি প্রতীকের প্রার্থী পেয়েছেন ১৯ হাজার ৫৩৬ ভোট।

এ আসনটিতে পলাশ উপজেলার ৪টি ইউনিয়ন, ১ টি পৌরসভা ও নরসিংদী সদর উপজেলার ৩টি ইউনিয়ন নিয়ে গঠিত। মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৮৬ হাজার ২১৮ জন। মোট ভোট কেন্দ্র ৯১টি।

এ নির্বাচনী আসন থেকে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, এনসিপিসহ ৬ টি রাজনৈতিক দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বীতা করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়