শিরোনাম
◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ যুক্তরাজ্যে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে এক লাখ তরুণকে নিয়োগ দেয়া হবে ◈ ইয়েমেনে হুথিবিরোধী যুদ্ধে ফিরছে আমিরাত, সৌদি আরবের সঙ্গে নতুন সামরিক সহযোগিতা ◈ ৭৬ মি‌নিট পর্যন্ত ১ গো‌লে পি‌ছি‌য়ে থে‌কে ৩-১ এ জিত‌লো পিএস‌জি ◈ দিয়াসের হ্যাটট্রিক, লাইপজিগকে ৬-১ গো‌লে হারা‌লো বায়ার্ন মিউনি‌খ ◈ চীনের প্রভাবের মধ্যে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক চুক্তি এগিয়ে নিতে চায় জাপান! ◈ লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:৪০ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাতিয়ার প্রার্থী হান্নান মাসউদের ভাইয়ের মৃত্যুর খবরটি নিয়ে যা জানা গেলো

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের ভাই মারা গেছেন—এমন একটি ভিত্তিহীন তথ্য বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। তবে স্থানীয় প্রশাসন বিষয়টি সম্পূর্ণ গুজব বলে নিশ্চিত করেছে।

সকালের পর থেকেই দেশ-বিদেশে অবস্থানরত হাতিয়াবাসীর বিভিন্ন ফেসবুক আইডি ও গ্রুপে ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ লিখে শোকবার্তা প্রকাশ করতে দেখা যায়। অনেকেই যাচাই-বাছাই ছাড়াই পোস্ট শেয়ার করতে থাকেন, ফলে অল্প সময়ের মধ্যেই গুজবটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়।

এ পরিস্থিতিতে হাতিয়া উপজেলা প্রশাসন তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে জানায়, “প্রিয় হাতিয়াবাসী, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১-দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসুদ সাহেবের ভাইয়ের সঙ্গে সরাসরি কথা বলে জানা গেছে, তিনি সুস্থ ও স্বাভাবিক আছেন। সামাজিক মাধ্যমে প্রচারিত মৃত্যুর খবরটি সম্পূর্ণ অসত্য।”

বিষয়টি নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, “হাতিয়াকে কেন্দ্র করে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা চলছে। আমরা প্রশাসনের পক্ষ থেকে মাঠে রয়েছি। কোথাও কোনো সমস্যা বা অভিযোগের কথা শুনলেই তাৎক্ষণিকভাবে যাচাই করছি। হান্নান মাসউদের ভাই মারা যাননি—এ তথ্য আমরা নিশ্চিত হয়েছি।”

Advertisement

প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, নির্বাচনকে ঘিরে গুজব, অপপ্রচার ও বিভ্রান্তি ছড়িয়ে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে। সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের উদ্দেশ্যে তারা আহ্বান জানান, কোনো তথ্য শেয়ার করার আগে অবশ্যই সংশ্লিষ্ট সূত্র থেকে যাচাই করতে এবং দায়িত্বশীল আচরণ করতে।

স্থানীয় সচেতন মহল মনে করছে, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি কিংবা জনমনে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এমন গুজব ছড়ানো হতে পারে। তারা বলেন, একটি মৃত্যু সংবাদ অত্যন্ত সংবেদনশীল বিষয়; এ ধরনের ভুয়া তথ্য ছড়ানো শুধু অনৈতিকই নয়, আইনের দৃষ্টিতেও শাস্তিযোগ্য অপরাধ।

সর্বশেষ প্রাপ্ত তথ্যে নিশ্চিত হওয়া গেছে, আবদুল হান্নান মাসউদের ভাই সুস্থ আছেন এবং স্বাভাবিক কার্যক্রমে যুক্ত রয়েছেন। প্রশাসন পুনরায় সবাইকে সতর্ক থাকার এবং গুজব প্রতিরোধে সম্মিলিত ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে। 

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ