শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৬ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরের চারটি সংসদীয় আসনের ৪৯৬ কেন্দ্রে ভোটগ্রহণ চলছে: ভোটারদের ব্যাপক উপস্থিতি

জহিরুল ইসলাম শিবলু লক্ষ্মীপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর জেলার চারটি সংসদীয় আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭ টা থেকে জেলার ৪টি সংসদীয় আসনের ৪৯৬টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়। যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে নারী ভোটারদের অংশগ্রহণ তুলনামূলকভাবে বেশি দেখা যায়। ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর জেলায় মোট ভোটার সংখ্যা ১৬ লাখ ৩৭ হাজার ৯শ ৫৬জন। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নির্বাচন সুষ্ঠু করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, র‍্যাব ও বিজিবি সদস্যরা মাঠে কাজ করছেন। মাঠে রয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। নির্বাচন কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। আশা করা যাচ্ছে উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারে।

উল্লেখ্য, লক্ষ্মীপুর জেলার চারটি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীসহ ২৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়