শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৭ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামালপুরে ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে স্বতন্ত্র প্রার্থীর তিন কর্মীর কারাদণ্ড

জাহিদ হাসান, জামালপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-৩ আসনে ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকীর তিন কর্মীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার বিকেলে মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের কয়ড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, একই উপজেলার জোড়খালী ইউনিয়নের চরগোলাবাড়ি এলাকায় প্রথমে ভোটারদের মাঝে টাকা বিতরণ করা হয়। পরে আদারভিটা ইউনিয়নের কয়ড়া বাজার এলাকায় নগদ ৯৪ হাজার ৫০০ টাকাসহ তিনজনকে স্থানীয়রা আটক করেন। এ সময় ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে এবং পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পাশাপাশি জামালপুর-৩ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক আরিফ হোসাইন ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত তিনজনকে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—মেলান্দহ উপজেলার চরসগুনা এলাকার হারুন রশীদের ছেলে মেহেদী হাসান, ছবিলাপুর এলাকার জালাল উদ্দীনের ছেলে জাহাঙ্গীর আলম এবং একই এলাকার আব্দুল আজিজের ছেলে জহুরুল ইসলাম।

নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়