শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:২০ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোলার উন্নয়নে স্বামীর ‘গরুর গাড়ি’ মার্কায় ভোট চাইলেন পার্থের স্ত্রী

ভোলা-১ (সদর) আসনে বিএনপি জোট সমর্থিত প্রার্থী ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের পক্ষে ভোট চাইছেন তার স্ত্রী শেখ শাইরা শারমিন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সাবেক এ সংসদ সদস্যের নির্বাচনি এলাকায় উঠান করেছেন তার সহধর্মিণী।

এ সময় তিনি তার স্বামীর গরুর গাড়ি প্রতীকের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান এবং উন্নয়নমূলক বিভিন্ন কাজ করার প্রতিশ্রুতি দেন।

শেখ শাইরা বলেন, ‘আপনারা যদি গরুর গাড়ি মার্কায় ভোট দিয়ে ব্যারিস্টার পার্থকে জয়যুক্ত করেন, আমরা অবশ্যই সংসদে প্রথমে দাঁড়িয়েই ভোলাবাসীর কথা তুলে ধরব। আপনারাতো দেখেছেন, আপনাদের কী মনে হয়, কে আপনাদের দাবিদাওয়া তুলে ধরতে পারবে?’ এ সময় হাততালি দিয়ে উপস্থিত জনতা তার প্রশ্নের জবাব দেন এবং বলেন পার্থ ভাই।

তিনি আরো বলেন, ইনশাআল্লাহ, আমরা কোনো কিছুতে কোনোদিন ভয় পাইনি। সব সময় আমাদের মাথায় ছিল যে একটা অদৃশ্য জায়গায় জবাব দিতে হবে, আমাদের জবাবদিহিতা আছে। সেটা হচ্ছে আল্লাহর দরবার। এজন্য অবিচার ও অন্যায় আমরা করিনি, করবোও না। ভোলা নিয়ে আমাদের একটা স্বপ্ন আছে, আজকে পার্থ কিন্তু কোনো দায়িত্বে না এসেই, ভোলাবাসির প্রতি আন্তরিকতা ও ভালোবাসার জায়গা থেকে আপনাদের সবার দাবি ভোলা-বরিশাল সেতু বাস্তবায়নের কথা গতকালকেই ভোলামঞ্চে বলে এসেছেন।

একটি মেডিকেল কলেজ করার প্রতিশ্রুতি দিয়ে শেখ শাইরা বলেন, অনেক সময় আমাদের কর্মীরাও অসুস্থ হয়ে পড়েন। তারা রাতবিরাতে কোনো কারণে অসুস্থ হয়ে পড়লে তাদের স্পিডবোটে করে দূরদূরান্তে নিয়ে যেতে হয়। অনেক সময় মাঝ পথেই অঘটন ঘটে যায়।  এভাবে আপনাদের হয়রানি ও ভোগান্তির কথা চিন্তা করে সংসদে গিয়ে প্রথমেই আপনাদের বিষয়গুলো তুলে ধরব। তাই আপনারা গরুর গাড়ি মার্কায় ভোট দিয়ে ব্যারিস্টার পার্থকে জয়যুক্ত করবেন।

উঠান বৈঠকে বিজেপির স্থানীয় নেতাকর্মী ছাড়াও নারী ও পুরুষ ভোটারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়