শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:২৮ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্যাস সংকট ও যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ১২ দিন পর ইউরিয়া উৎপাদনে ফিরলো যমুনা সারকারখানা

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর): গ্যাস সংকট ও যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ১২ দিন পর ইউরিয়া উৎপাদনে ফিরলো জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানা। মঙ্গলবার (০৩ ফ্রেব্রুয়ারী) রাত থেকে ফের ইউরিয়া সার উৎপাদন শুরু করেছে কারখানা কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সার কারখানার উপপ্রধান প্রকৌশলী (রসায়ন) ফজলুল হক। 

কারখানার সূত্রে জানা গেছে, কারখানা সুত্রে জানা যায়, ১৯৯১ সালে তারাকান্দি এলাকায় প্রতিষ্ঠিত হয় এশিয়া মহাদেশের সর্ববৃহৎ দানাদার ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা। কারখানার সঠিক উৎপাদনের জন্য প্রতিদিন গড়ে ৪২ থেকে ৪৩ পিএসআই গ্যাসের প্রয়োজন হয়। গ্যাস সংকটে দীর্ঘ ২৩ মাস বন্ধ থাকার পর গ্যাস সংযোগ পেয়ে গত বছরের ২৩ ডিসেম্বর ইউরিয়া সার উৎপাদন শুরু হয় কারখানাটিতে। এদিকে গত ২২ জানুয়ারি রাতে হঠাৎ আবারও গ্যাস সংকট দেখা দেশ ও বুস্টার কম্প্রেসার ত্রুটি দেখা দেয়। এরপর ইউরিয়া উৎপাদন বন্ধ করে দেয় কারখানা কতৃপক্ষ।  ১১ দিন পর বুস্টার কম্প্রেসার মেরামত শেষে ১২ দিনের মাথায় মঙ্গলবার (৩ ফ্রেব্রুয়ারী) রাত থেকে ফের ইউরিয়া উৎপাদন শুরু করে কারখানা কর্তৃপক্ষ।

এ বিষয়ে যমুনা সার কারখানার উপ-প্রধান প্রকৌশলী (রসায়ন) ফজলুল হক বলেন, গত ২২ জানুয়ারী গ্যাস সংকট ও যান্ত্রিক ত্রুটি মেরামত করে ১২ দিন পর ইউরিয়া উৎপাদন শুরু করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়