শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:২৪ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটিয়ায় সোহেল হত্যার প্রধান আসামী কায়েসকে গ্রেফতার

মোহাম্মদ শাহজাহান চৌধুরী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়ায় মোঃ সোহেল আলম (৩৬) কে হত্যা করায় দায়ের একটি হত্যার মামলার প্রধান আসামী মো কায়েস ইসলাম (৪৫) গত রবিবার গভীর রাতে বাকলিয়া কল্পলোক এলাকা থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ একটি টিম মো কায়েসকে গ্রেফতার করে। অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর বাকলিয়া ও চান্দগাঁও এলাকার দায়িত্বপ্রাপ্ত মেজর মো আশরাফুজ্জামান। ইসলাম। গ্রেফতার হওয়া কায়েসের বিরুদ্ধে পটিয়া থানায় হত্যা মামলার একটি গ্রেফতারী পরোয়ানা রয়েছে।সুত্রে জানা গেছে, পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেমের ছোট ভাই মোহাম্মদ সোহেলকে ২০২২ সালের ২২ এপ্রিল খুন হয়। এ ঘটনায় সাবেক চেয়ারম্যান আবুল কাসেম বাদী হয়ে মো কায়েসকে প্রধান আসামি করে পটিয়া থানায় একটি হত্যা মামলা করেন। ঘটনার পর মোঃ কায়েস গ্রেফতার হলেও পরবর্তীতে সে জামিনে বের হয়।

মামলার বাদী আবুল কাসেম জানান, তার ছোট ভাইকে ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যা করে। এ ঘটনার বিষয়ে তিনি বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা করেন। ওই মামলায় ওযারেন্ট ছিল। তার বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। বাকলিয়া থানার ডিউটি অফিসার ও এএসআই রুমা বড়ুয়া জানান, পটিয়া থানায় সোহেল হত্যার প্রধান আসামী কায়েসকে পটিয়া থানার একটি হত্যা মামলার ওয়ারেন্টে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযানে তাকে গ্রেফতার করে। যেহেতু মামলাটি পটিয়া থানায় সে কারণে আসামীকে পটিয়া থানায় পাঠানোর প্রক্রিয়া করা হয়েছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউল হক জিয়া বলেন,একটি হত্যা মামলার প্রধান আসামী কায়েস কে গত রবিবার গভীর রাতে বাকলিয়া কল্পলোক এলাকা থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার হওয়া কায়েসের বিরুদ্ধে পটিয়া থানায় হত্যা মামলার একটি গ্রেফতারী রয়েছে। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়