শিরোনাম
◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৬, ০৭:৩৫ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যৌথবাহিনীর পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

এন এ মুরাদ, মুরাদনগর: কুমিল্লার মুরাদনগরে যৌথ বাহিনীর পৃথক অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

প্রথম অভিযানে গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মুরাদনগর উপজেলার জাহাজপুর ইউনিয়নের গাংগাটিয়া গ্রামের মোঃ রুখ মিয়ার ছেলে মোঃ শফিকুল ইসলাম (৪০)।  

গোপন সংবাদের ভিত্তিতে ৩০ জানুয়ারি রাত আনুমানিক ১১টার দিকে তার নিজ বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার হেফাজত থেকে ৭৫ পিস মাদক ও একটি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অপরদিকে, দ্বিতীয় অভিযানে মুরাদনগর সদর ইউনিয়নের উত্তর পাড়ার লাল মিয়ার ছেলে তারু (৭০) নামের আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

Advertisement

৩১ জানুয়ারি ২০২৬ তারিখ রাত ১২টা ৩০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার নিজ বাড়িতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা, একটি মোবাইল ফোন এবং নগদ ১,১১০ টাকা উদ্ধার করে।

গ্রেফতারকৃত দুই আসামি, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানাগেছে।  

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান জামিল খান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। শনিবার দুপুরে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।