শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৬, ০৬:৫৪ বিকাল
আপডেট : ০১ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে ৫৫ কেজি গাঁজা-পিকআপভ্যানসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ৫৫ কেজি গাঁজা ও একটি পিকআপভ্যানসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে সদর উপজেলার মজুচৌধুরীর হাট এলাকায় র‌্যাব-১১ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকরা হলেন মাদক ব্যবসায়ী আপন ও করিম। তারা রামগতি উপজেলার বাসিন্দা। অপর আটক পিকআপভ্যান চালক গাজীপুর জেলার বাসিন্দা মাছুম।

র‌্যাব জানায়, পিকআপভ্যান যোগে চট্টগ্রাম থেকে ভোলার উদ্দেশ্যে পিকআপভ্যান ভর্তি গাঁজা নেওয়ার হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মজুচৌধুরীর হাট ফেরীঘাট এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও পিকআপভ্যান আটক করা হয়। এ সময় তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তারা দীর্ঘদিন যাবত লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট ঘাট দিয়ে মাদক পাচার করে আসছেন এবং এ পথটি মাদকের ট্রানজিট হিসাবে ব্যবহার করা হচ্ছে।

র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মো. মুহিত কবির সেরনিয়াবাত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটককৃতদের সদর থানা হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়