শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৬, ০৮:০৭ রাত
আপডেট : ১০ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগর সিমান্তে ৬৬ লাখ টাকার স্বর্ণের বার সহ যুবক আটক

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ সীমান্তবর্তী এলাকায় স্বর্ণ পাচার প্রতিরোধে আবারও সাফল্য দেখিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড মহেশপুর (৫৮ বিজিবি)।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১১টা ৫০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের বেনীপুর বিওপি’র একটি বিশেষ টহল দল গোয়ালপাড়া জীবননগর মহাসড়কের গোয়ালপাড়া এলাকায় অভিযান চালিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে বহনকৃত ৩ পিস স্বর্ণের বারসহ মাহাবুল হোসেন (৪২) নামের এক স্বর্ণ পাচারকারীকে আটক করে।

আটককৃত ব্যক্তি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদিনীপুর গ্রামের বাসিন্দা।

বিজিবি সূত্রে জানা যায়, জীবননগর গোয়ালপাড়া এলাকায় জাকা মোল্লার ইটভাটার সামনে সন্দেহজনক এক যুবককের মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হলে তার কাছে থাকা সাড়ে ৩ গ্রাম ওজনের ৩ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৬৫ লাখ ৯৩ হাজার ১২৫ টাকা। এ ছাড়া পাচারে ব্যবহৃত মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়, সব মিলিয়ে জব্দকৃত মালামালের মোট মূল্য প্রায় ৬৭ লাখ ৪৪ হাজার ১২৫ টাকা।

পরে আটক ব্যক্তি ও জব্দকৃত মোটরসাইকেল এবং মোবাইল ফোন আইনগত প্রক্রিয়ার জন্য জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে এবং উদ্ধারকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা জেলা সরকারি কোষাগারে জমা দেওয়ার হয়। সীমান্ত অঞ্চল এলাকায় চোরাচালান ও অবৈধ কার্যক্রম দমনে বিজিবির এ ধরনের তৎপরতা অব্যহত রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়