শিরোনাম
◈ কনটেইনার পরিবহন বাড়লেও সেরা ১০০ বন্দরে ৬৮তম চট্টগ্রাম ◈ সৌরবিদ্যুৎ নিয়ে সরকারের পরিকল্পনা কী এবং কোন পাঁচ বিষয় চ্যালেঞ্জ হতে পারে? ◈ ঢাকার যানজট কমাতে টোল থেকে বাস টার্মিনাল, প্রধানমন্ত্রীর ৮ নির্দেশনা ◈ মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের করণীয়-বর্জনীয় নিয়ে জরুরি নির্দেশনা ◈ ডিবিকে ফোনকল: আমি ভালো হয়ে যাবো, অস্ত্রসহ আমাকে নিয়ে যান ◈ ভ্রমণ আরও সহজ করতে এআই মোডে গুগলের নতুন ফিচার ◈ হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯৬৩ ◈ সরকারের ছয় মাসে ১০ অভিযোগ চরমোনাই পীরের ◈ সব কাজ দ্রুত করা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৬, ০৭:৪৬ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতা নিহত

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রামঃ কুড়িগ্রাম শহরের তারামন বিবি মোড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতা নজরুল ইসলাম (৫৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত নজরুল ইসলাম কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ধরলার পাড় এলাকার বাসিন্দা। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রাক্তন সদস্য ছিলেন। পাশাপাশি তিনি যাত্রাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নজরুল ইসলাম মোটরসাইকেল যোগে কুড়িগ্রাম শহর অভিমূখে আসা কালীন শহস্থ তারামন বিবি মোড়ে আকস্মিক পাথর বোঝাই একটি ট্রাকের ধাক্কায় ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল হতে উক্ত মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে যায়।

এ ঘটনায় কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, এ বিষয়ে দ্রুত আইনগত প্রক্রিয়া গ্রহণ অব্যাহত রয়েছে। 

  • সর্বশেষ