শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৬, ০৭:২৮ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে পরিত্যক্ত বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরের শাহ্‌মখদুম থানাধীন সিলিন্দা বটতলা এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে ৩ থেকে ৪ জনের একটি ছিনতাইকারী দল সিলিন্দা বটতলা এলাকায় অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পালানোর সময় তারা এলাকায় অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সন্দেহজনক একটি বস্তু ফেলে যায়।

পরে ডিবি পুলিশের একটি দল স্থানীয় নাইট গার্ডদের সহযোগিতায় আওয়ামী লীগ অফিসের পূর্ব পাশের ফাঁকা স্থানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করে। এ সময় পিস্তলের সঙ্গে একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়। উদ্ধারকৃত পিস্তলের গায়ে ইংরেজিতে “MADE IN USA”লেখা রয়েছে।

পালিয়ে যাওয়া ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়