শিরোনাম
◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৬, ০৯:০৮ রাত
আপডেট : ২২ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগৈলঝাড়ায় ভর্তির নামে অতিরিক্ত টাকা আদায় 

বরুন কুমার বাড়ৈ, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ার বাশাইল মাধ্যমিক বিদ্যালয় ভর্তির নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে শিক্ষকদের বিরুদ্ধে। এ কাজে সার্বিক সহযোগীতা করছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.নুরুল হক মিঞা। ভর্তির অতিরিক্ত টাকা দিতে প্রত্যন্ত কৃষি প্রধান এলাকার শিক্ষার্থীদের অভিভাবকরা বাশঁ, গাছ ও গোয়ালের গরু বিক্রিসহ সুদে টাকা আনতে হচ্ছে। টাকা উত্তেলন করে শিক্ষকদের সামান্য কিছু দিয়ে বাকী টাকা প্রধান শিক্ষকের পকেটে যায় বলে স্থানীয়রা অভিযোগ করেন।

উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমী ও শ্রীমতি বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে ভর্তি নামে বেশী টাকা আদায় করছেন বাশাইল মাধ্যমিক বিদ্যালয়।  

স্থানীয়দের অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা রাজিহার ইউনিয়নের বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ে ৫ম থেকে ৬ষ্ট শ্রেনীতে ভর্তি হতে ১ হাজার টাকা ধরা হয়েছে। কিন্তু রাজিহার মাধ্যমিক বিদ্যারয়ে ৬ষ্ঠ শ্রেনীতে ভর্তি হতে ধরা হয়েছে ৫শত ৫০ টাকা। ৬ষ্ঠ শ্রেনী থেকে ৭ম শ্রেনীতে ভর্তি হতে উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমীতে ভর্তির নামে অন্যান্য ফি ধরা হয়েছে ১ হাজার টাকা। কিন্তু বাশাইল মাধ্যমিক বিদ্যালয় ধরেছে ১ হাজার ২শত টাকা। বাশাইল মাধ্যমিক বিদ্যালয় ৭ম থেকে ৮ম শ্রেনীতে উত্তীনদের ভর্তির নামে নানা অজুহাতে ধরা হয়েছে ১ হাজার ৪শত টাকা, সেখানে ভেগাই হালদার পাবলিক একাডেমী ধরেছে ১ হাজার টাকা। ভেগাই হালদার পাবলিক একাডেমী ৮ম থেকে ৯ম শ্রেনীতে ভর্তির  নামে অন্যান্য ফি বাবদ ১ হাজার টাকা নির্ধারন করেছে, সেখানে বাশাইল মাধ্যমিক বিদ্যালয় নির্ধারন করেছে ১ হাজার ৫শত টাকা। ৯ম থেকে ১০ম শ্রেনীতে ভর্তির জন্য বাশাইল মাধ্যমিক বিদ্যালয় ধরেছে ১ হাজার ৫শত টাকা, সেখানে ভেগাই হালদার পাবলিক একাডেমী ধরেছে ১ হাজার টাকা।

বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ে কোন ম্যানেজিং কমিটি না থাকায় ইচ্ছেমত তারা টাকা আদায় করছে। তারা এসএসসি ফরম পুরনের নামেও অন্যান্য বিদ্যালয় থেকে অতিরিক্ত ১ হাজার থেকে দেড় হাজার টাকা অতিরিক্ত আদায় করারও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করে শিক্ষকদের সামান্য কিছু দিয়ে বাকী টাকা চলে যায় প্রধান শিক্ষক নুরুল হক মিঞার পকেটে। 

তবে ভেগাই হালদার পাবলিক একাডেমীর প্রধান শিক্ষক যতীন্দ্র নাথ মিস্ত্রি জানান, প্রতি শ্রেনীতে ১ হাজার টাকা ধরা হয়েছে। এর মধ্যে খেলাধুলা, বিদ্যুৎ বিলসহ বিভিন্ন ধরনের ফি ধরা হয়েছে। বছরের শুরুতে এই টাকা গুলো ধরা হয়ে থাকে।  

এব্যাপারে বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.নুরুল হক মিঞা সাংবাদিকদের বলেন, শুধুমাত্র ভর্তি ফি নয়, এরমধ্যে বকেয়াসহ বিভিন্ন ধরনের টাকা রয়েছে। এছাড়াও বিদ্যুৎ বিল, খেলাধুলাসহ বিভিন্ন ধরনের টাকা রয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মাহবুবুর রহমান বলেন, বকেয়া টাকা পাওনা থাকায় একটু বেশী ধরা হয়েছে। তার পরেও আমি প্রধান শিক্ষকের সাথে কথা বলতেছি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়