শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৬, ০৭:৫৬ সকাল
আপডেট : ১৬ মার্চ, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে হোটেলের লিফটে বরসহ ১০ জন আটকা, দেয়াল ভেঙে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা

কিশোরগঞ্জ জেলা শহরের একটি আবাসিক হোটেলের লিফটে বরসহ ১০ জন আটকা পড়ার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত অভিযান চালিয়ে সবাইকে জীবিত ও নিরাপদে উদ্ধার করেন।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকাল পৌনে ৪টার দিকে শহরের স্টেশন রোড এলাকার খান টাওয়ারে অবস্থিত হোটেল শেরাটনে এ ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন—আতিকুর রহমান (৪০), মিনহাজ ইবনে ফারুক (৩০), জোনায়েদ তারেক (৩৫), মোনতাছির (২৫), ইয়াহিয়া তানভীর (২০), এমদাদ (৪০), হুমায়ুন কবির (৩০), রাইছুস সালেহীন (৩৫), রেজওয়ানুল হক (৩৯) ও জারিফ (৩২)। তাদের মধ্যে বর হলেন জোনায়েদ তারেক। সবাই চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তেকোটা গ্রামের বাসিন্দা।

খোঁজ নিয়ে জানা যায়, বরপক্ষের বাড়ি দূরে হওয়ায় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে বরসহ তার আত্মীয়স্বজনরা কিশোরগঞ্জ শহরের হোটেল শেরাটনে রাত্রিযাপন করেন। শুক্রবার বিকেলে চারতলা থেকে দোতলায় নামার সময় ছয়জন ধারণক্ষমতার একটি লিফটে ১০ জন ওঠেন।

হোটেল কর্তৃপক্ষ জানায়, অতিরিক্ত ওজনের কারণে লিফটটি স্বয়ংক্রিয়ভাবে নিচে নেমে গিয়ে আটকে পড়ে। তবে আধুনিক প্রযুক্তির লিফট হওয়ায় কোনো দুর্ঘটনা ঘটেনি এবং কেউ আহত হননি।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আমিনুর রহমান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লিফটে আটকে পড়া ১০ জনকে নিরাপদে উদ্ধার করা হয়।

এ ব্যাপারে হোটেল শেরাটনের চেয়ারম্যান জিয়া উদ্দিন খান বলেন, লিফটিতে কোনো ত্রুটি ছিলো না। ধারণক্ষমতার দ্বিগুণ মানুষ লিফটটিতে উঠেন। লিফটটি অত্যাধুনিক প্রযুক্তির হওয়ায় সেটি ধীরে ধীরে নিচে নেমে যায়। লিফটে মানুষজন আটকা পড়ার পরও সেখানে তাদের কোনো ধরণের সমস্যার মুখে পড়তে হয়নি। ফায়ার সার্ভিস কর্মীরা অত্যন্ত কুশলতার সাথে দেওয়াল ভেঙ্গে তাদের উদ্ধার করেছেন।

সূত্র: ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়