শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২৬, ১২:২৯ রাত
আপডেট : ১৭ মার্চ, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুকে অস্ত্র উঁচিয়ে পোস্ট, সেই যুবক আটক

অস্ত্র নিয়ে ফেসবুকে ছবি দিয়ে ভাইরাল যুবককে আটক করেছে সেনাবাহিনী। তার বিরুদ্ধে স্থানীয় থানায় একাধিক মামলা রয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) ভোরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা থেকে ওই যুবককে আটক করা হয়।

আটক শওকত আলী চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের চারাবটতল এলাকার গোল বক্সের ছেলে। তিনি একাধিক মামলার আসামি।

সম্প্রতি হাতে পিস্তল নিয়ে প্রকাশ্যে ঘোরাফেরা করার একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন আটক শওকত। তবে ভাইরাল সেই অস্ত্র উদ্ধার করা যায়নি বলে সেনাবাহিনীর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সেনাবাহিনী জানায়, আটক শওকত আলী দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র নিয়ে প্রকাশ্যে ঘোরাফেরা করছিলেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার অস্ত্রসহ ছবি ভাইরাল হয়। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসার পর সেনাবাহিনীর টাস্কফোর্স-৪ এবং ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের তত্ত্বাবধানে বুধবার ভোরে অভিযান চালিয়ে চারাবটতল এলাকার একটি ভবন থেকে তাকে আটক করে।

সেনাবাহিনী আরও জানায়, আটক শওকত আলীর বিরুদ্ধে স্থানীয় থানায় একাধিক মামলা রয়েছে। তার কাছে অস্ত্র না পাওয়ায় পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। উৎস: কালবেলা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়